Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

নাইট ঘাতক বাটলারকে কাছে টেনে নিলেন বাদশা, মুগ্ধ শাহরুখ

কিং খানের স্নেহের পরশ পেলেন নাইট ঘাতক বাটলার

নাইট ঘাতক বাটলারকে কাছে টেনে নিলেন বাদশা, মুগ্ধ শাহরুখ

শাহরুখ খান এবং যশ বাটলা

শেষ আপডেট: 17 April 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: একাই নাইট রাইডার্সকে হারিয়ে দিলেন যশ বাটলার। তিনিই মঙ্গলবার রাতের আসল নায়ক। সুনীল নারিন কেকেআরের পক্ষে সেঞ্চুরি করতে পারেন, কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বাটলার।

আইপিএল যে চমকের একটা বড় মঞ্চ সেটি আরও একবার প্রমাণ হল।  কলকাতার ৬ উইকেটে ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় রাজস্থান ম্যাচ জিতেছে ২ উইকেটে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জয়ের রেকর্ড এটি।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৬০ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলে রাজস্থানকে জয় এনে দেন বাটলার। তবে যেই বাটলারের দানবীয় পারফরম্যান্সের কাছে হেরে যায় সেই বাটলারকে ম্যাচ শেষে অভিনন্দন জানাতে ভুল করেননি কলকাতার মালিক শাহরুখ খান।

ম্যাচের পর মাঠে নেমে বাটলারের সঙ্গে প্রাণবন্ত কোলাকুলি করেন শাহরুখ। যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে গ্যালারিতে থাকা দর্শকদের। এছাড়া সেই কোলাকুলির ভিডিও ভাইরাল হয়ে যায় ইন্টারনেট জগতেও।

ভিডিওতে দেখা যায়, খেলার পর মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন শাহরুখ। এক সময় শাহরুখকে এগিয়ে আসেন বাটলার। পরে বাটলারকে বসতে বলেন কলকাতার মালিক। কিন্ত বাটলার বসলেন না, দাঁড়িয়ে থেকে বলিউড জনপ্রিয় অভিনেতার সঙ্গে আলিঙ্গন করেন।


গতকালের ম্যাচে ইডেন গার্ডেনে চলতি মরশুমে কলকাতার হয়ে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকান নারিন। ৫৬ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে সেই ইনিংসকে ম্লান করে বাটলার দেখালেন তিনি এই ম্যাচের আসল বাদশা।


```