Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Rohit Sharma Century: সেঞ্চুরিতেই অপমানের বদলা, রোহিত দেখালেন 'এভাবেও ফিরে আসা যায়'

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের এই ব্যাটিং ফর্ম অবশ্যই টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজে রাখবে।

Rohit Sharma Century: সেঞ্চুরিতেই অপমানের বদলা, রোহিত দেখালেন 'এভাবেও ফিরে আসা যায়'

শতরান করলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 9 February 2025 20:29

দ্য ওয়াল ব্যুরো : কয়েকবছর আগে বলিউডে একটি বক্স অফিস কাঁপানো সিনেমা মুক্তি পেয়েছিল। নাম - টাইগার জিন্দা হে। রবিবাসরীয় সন্ধ্যায় 'মুম্বই চা রাজা' রোহিত শর্মা যখন ব্যাট করছিলেন, তখন ক্রিকেট ঈশ্বর ব্যাকগ্রাউন্ডে যেন এই গানটাই বাজাচ্ছিলেন। দু'দিন আগেও যাঁকে নিয়ে গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় বইছিল, আজ তিনিই ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ের মধ্যমণি হয়ে উঠেছেন। রোহিত গুরুনাথ শর্মার ব্যাট থেকে বেরিয়ে এল একটা ঝকঝকে শতরান। এই নিয়ে একদিনের ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ৩২ নম্বর শতরান বেরিয়ে এল।

সেঞ্চুরির পর রোহিত যখন ব্যাট উঁচিয়ে অভিবাদন কুড়োচ্ছিলেন, তখন নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট অধিনায়কের চোখ সেইসব মুখগুলো খুঁজছিল, যাঁরা এতদিন ধরে বলে আসছিলেন শর্মা'জি নাকি ফুরিয়ে গিয়েছে। এই শতরান যাবতীয় সমালোচনার যোগ্য জবাব অবশ্যই দিয়ে দেবে। ৭৬ বলে হিটম্যান তিন অঙ্কের রানে পৌঁছে গেলেন।

ভাঙলেন সচিনের রেকর্ড

ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক রান করার তালিকায় রোহিত শর্মা আপাতত দ্বিতীয় স্থানে উঠে এলেন। সিংহাসনচ্যুত করলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরকে। ৩৪৬ ম্যাচে সচিন ৪৮.০৭ ব্যাটিং গড়ে মোট ১৫,৩৩৫ রান করেছেন। ৩৭ বছর বয়সি রোহিত এই তালিকায় সচিনের থেকে মাত্র ৫০ রান পিছিয়ে ছিলেন। হিটম্যান আপাতত ৩৪৩ ম্যাচে ৪৫.২২ ব্য়াটিং গড়ে মোট ১৫,৩৮৫ রানে ব্যাট করছেন।

এই ম্যাচে রোহিতের ব্যাট যাবতীয় প্রশ্নের জবাব দিল। শুরু থেকেই তাঁর ব্যাটে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। মাত্র ৩০ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। বিশেষ করে যেভাবে অবলীলায় তিনি ছক্কা হাঁকাচ্ছিলেন, তা দেখে অনেকেই বলছেন যে ২-৩ বছর আগেকার রোহিতকে দেখতে পাওয়া যাচ্ছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩৭ ছক্কা হাঁকিয়েছেন। ২০২৩ সালে আফগানিস্তানের বলে ৬২ বলে শতরান করেছিলেন রোহিত। এটাই তাঁর দ্রুততম সেঞ্চুরি ছিল। সেটা হয়ত রবিবার তিনি ভাঙতে পারেননি। কিন্তু, হিটম্যানের এই ফর্ম যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়াকে স্বস্তিতে রাখবে, তা বলা যেতেই পারে। 


```