Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

Maha Kumbh 2025 : মহাকুম্ভে ডোবানো হল RCB-র জার্সি, এবার কি আসবে ট্রফি?

ইতিমধ্যে আরসিবি ফ্যানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

Maha Kumbh 2025 : মহাকুম্ভে ডোবানো হল RCB-র জার্সি, এবার কি আসবে ট্রফি?

মহাকুম্ভে ডোবানো হচ্ছে RCB-র জার্সি

শেষ আপডেট: 21 January 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো : আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরুষ ক্রিকেট দল। আর সেকারণেই আরসিবি সমর্থকরা ঈশ্বরের কাছে প্রার্থণা করার জন্য ছুটে যান। মাঝেমধ্যে সেই ভিডিও ভাইরালও হয়। 

প্রসঙ্গত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরুষ ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট তিনবার আইপিএল ফাইনালে উঠেছে। কিন্তু, একবারও তাদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তবে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে একজন আরসিবি ফ্যানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। মহাকুম্ভ উপলক্ষ্য়ে তিনি প্রয়াগরাজের সঙ্গমে নিজে তো ডুব দিলেনই, পাশাপাশি RCB জার্সিও ডোবালেন। 

ইতিমধ্যে আরসিবি ফ্যানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। মহাকুম্ভ উপলক্ষ্যে ত্রিবেণী সঙ্গমে কোটি কোটি পূণ্যার্থী ডুব দিতে আসছেন। সেই ভিড়ের মধ্যে ছিলে ওই আরসিবি সমর্থকও। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরুষ ক্রিকেট দল একবারও খেতাব জিততে না পারলেও, দলের জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি।

দেখে নিন সেই ভিডিও

যে ভিডিওটি নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা নিয়ে এবার একটু কথা বলা যাক। আরসিবি-র ওই ফ্যান দলের জার্সিটা ত্রিবেণী সঙ্গমে তিনবার ডোবালেন। পাশাপাশি দলের জয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণাও করলেন তিনি। শেষকালে বললেন, 'ই সালা কাপ নামদে'।

গত মরশুমে RCB-র দুর্দান্ত পারফরম্যান্স

গত মরশুমে অর্থাৎ ২০২৪ আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফের টিকিট কনফার্ম করেছিল। লিগ পর্যায়ে তারা পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে ছিল। কিন্তু, এলিমিনেটর ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে যায়। আর সেইসঙ্গে আরও একবার তাদের আইপিএল জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়।

মহিলা ক্রিকেট দলের খেতাব জয়

তবে ২০২৪ সালেই RCB-র মহিলা ক্রিকেট দল উইমেন্স প্রিমিয়ার লিগ জয় করেছিল। স্মৃতি মান্ধানার নেতৃত্বে তারা এই খেতাব জয় করে। ফাইনাল ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছিল বেঙ্গালুরু। আর সেইসঙ্গে ট্রফিও নিজেদের হাতে তুলে নেয়।


```