Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

কেশব মহারাজ এলেই ‘রাম সিয়া রাম!’ কৌতুক করে কেএল রাহুল বললেন..

কেশব মহারাজকে নিয়ে কৌতুক করে ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক কেএল রাহুল বলেছেন, ‘কেশব ভাই, আপনি মাঠে এলেই রাম সিয়া রাম বাজতে থাকে।’

কেশব মহারাজ এলেই ‘রাম সিয়া রাম!’ কৌতুক করে কেএল রাহুল বললেন..

শেষ আপডেট: 22 December 2023 10:19

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। আর তিনি মাঠে এলেই ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘রাম সিয়া রাম’। এহেন কেশব মহারাজকে নিয়ে কৌতুক করে ভারতীয় অধিনায়ক ও উইকেটরক্ষক কেএল রাহুল বলেছেন, ‘কেশব ভাই, আপনি মাঠে এলেই রাম সিয়া রাম বাজতে থাকে।’

কেশব মহারাজের জন্ম দক্ষিণ আফ্রিকার ডারবানে হলেও তাঁর পূর্বপুরুষরা থাকতেন উত্তরপ্রদেশের সুলতানপুরে। গোমতী নদীর ধারে তাঁদের বাড়ি ছিল। মহারাজ বিয়েও করেছেন ভারতীয় এক মহিলাকে। তাঁর ব্যাটে ‘ওম’ লেখা রয়েছে। তিনি বজরঙ্গবলীর বড় ভক্ত বলেই জানেন অনেকে। দু’মাস আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েছিলেন কেশব মহারাজ। তারপরেই দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছিলেন যা নিয়ে বিতর্ক হয়। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরেই ‘জয় শ্রী হনুমান’ লিখে পোস্ট করেছিলেন মহারাজ।

কেশব রামভক্ত তা জানেন ক্রিকেট মাঠের অনেকেই। শুধু তাই নয়, তিনি এতটাই ভক্ত যে  ক্রিকেট কিটস ব্যাগে সারাক্ষণ থাকে হনুমান চালিশা বই। সেটি ইংরাজিতে লিখেও রেখেছেন, কানে ওয়াকম্যান লাগিয়ে সেটি শোনেনও। কেশব মনে করেন, তাঁর অন্তর্নিহিত শক্তির পিছনে তাঁর এই ভক্তিই রয়েছে। 

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল পার্লের বোল্যান্ড পার্কে।  দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানে হারিয়েছে কেএল রাহুলের ভারতীয় দল। সিরিজও জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এই সিরিজে রোহিত, কোহলি, বুমরা সহ বহু তারকা খেলেননি, তাও সিরিজ জিততে অসুবিধে হয়নি প্রোটিয়া বাহিনীর বিপক্ষে।

সব ভাল যার শেষ ভালর মতোই ভারতীয় দলের বোলিংও ভাল হয়েছে। অর্শদীপ ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার।  ম্যাচের সেরা হয়েছেন স্যানসন। 


```