Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মাস্ক নেমে এসেছে থুতনির কাছে, অলিম্পিকের মার্চপাস্টে নিয়ম ভাঙলেন পাকিস্তানের অ্যাথলিটরা

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অ্যাথলিটরা নিয়ম ভেঙেছেন। তাঁরা কোভিড বিধি মেনে মার্চ পাস্টে অংশ নেননি, এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। প্রায় সব দেশের অ্যাথলিটরা যখন ঠিকঠাক কোভিড বিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানে

মাস্ক নেমে এসেছে থুতনির কাছে, অলিম্পিকের মার্চপাস্টে নিয়ম ভাঙলেন পাকিস্তানের অ্যাথলিটরা

শেষ আপডেট: 23 July 2021 17:57

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান অ্যাথলিটরা নিয়ম ভেঙেছেন। তাঁরা কোভিড বিধি মেনে মার্চ পাস্টে অংশ নেননি, এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। প্রায় সব দেশের অ্যাথলিটরা যখন ঠিকঠাক কোভিড বিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেইসময় পাকিস্তান ছিল পাকিস্তানেই। তাঁদের দুই অ্যাথলিটই মাস্ক পরেননি ঠিকঠাক। একজনের নাকের কাছে নেমে এসেছিল, আরও একজনের থুতনির কাছে। কিরঘিজস্তান, তাজিকিস্তানের অ্যাথলিটরাও মাস্ক ছাড়াই হেঁটেছেন মার্চ পাস্টে। যা নিয়ে তীব্র বিতর্ক টোকিও গেমসে। একেই করোনার ধাক্কায় রীতিমতো বেসামাল অলিম্পিক। বিশেষজ্ঞদের ধারণা, গেমস ভিলেজের বায়ো বাবল ভেঙে পড়েছে, যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মধ্যে পাক অ্যাথলিটদের আচরণ নিয়ে গেমস কর্তৃপক্ষের কাছে কয়েকটি দেশ অভিযোগ জানিয়েছে বলে খবর। এদিকে, যে কোনও গেমসের উদ্বোধন মানেই সেই দেশের সংস্কৃতি, ঐতিহ্য, গৌরবকে তুলে ধরা হয়। টোকিওতে এর ব্যতিক্রম হল না। গেমসের পবিত্র মশাল জ্বালালেন টেনিস তারকা নাওমি ওসাকা। কিন্তু তার মধ্যেও অভিনবত্বের ছোঁয়া রাখল আয়োজক দেশ। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ঘটে গিয়েছিল রক্তাক্ত ঘটনা। প্যালেস্টাইনের জঙ্গিরা আচমকা হানা দেয় গেমস ভিলেজে। ইসরায়েলের অ্যাথলিটদের গুলি করে মারে তারা। অলিম্পিকের ইতিহাসে ওই ঘটনা এখনও চরম শোকগাথা হিসেবেই দেখা হয়। সেই জঙ্গিহানার বিরুদ্ধে সোচ্চার হল অলিম্পিক। এক মিনিটের নীরবতা পালন করা হয়।  

```