Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভারতীয় ক্রিকেটের ‘অতীত ও ভবিষ্যৎ’, একসাথে ডিনার সারলেন শচীন ও পৃথ্বী

দ্য ওয়াল ব্যুরো: দু’জনের চেহারার মিল থেকে শুরু করে খেলার ধরণ, অনেকটা একই রকমের। একই জায়গা থেকেই ক্রিকেটের আঙিনায় এসেছেন দু’জনে। একজন ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের সেরা ব্যাটসম্যান, অন্যজন ভারতীয় ক্রিকেটের আঙিনায় সবে পদার্পণ করেছেন। শ

ভারতীয় ক্রিকেটের ‘অতীত ও ভবিষ্যৎ’, একসাথে ডিনার সারলেন শচীন ও পৃথ্বী

শেষ আপডেট: 18 April 2019 11:56

দ্য ওয়াল ব্যুরো: দু’জনের চেহারার মিল থেকে শুরু করে খেলার ধরণ, অনেকটা একই রকমের। একই জায়গা থেকেই ক্রিকেটের আঙিনায় এসেছেন দু’জনে। একজন ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের সেরা ব্যাটসম্যান, অন্যজন ভারতীয় ক্রিকেটের আঙিনায় সবে পদার্পণ করেছেন। শচীন তেণ্ডুলকর ও পৃথ্বী শ। পৃথ্বীকে বলা হয় শচীনের উত্তরসূরি। পৃথ্বীর আইডলও শচীন। তাঁকেই নিজের গুরু মানেন। বুধবার রাতে গুরু-শিষ্য একই সঙ্গে ডিনার সারলেন। শচীনের বাড়িতে পৃথ্বীর ডিনারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে এই মুহূর্তে মুম্বইয়ে আছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী। অন্যদিকে শচীন আবার মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। বুধবার রাতে পৃথ্বীকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। আমন্ত্রণ রাখতে পৌঁছে যান পৃথ্বীও। দুজনেই একসঙ্গে বসে ডিনার সারেন। ছবিও তোলেন। সেই ছবিই নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন পৃথ্বী। ক্যাপশনে তিনি লেখেন, “এই সুন্দর ডিনারের জন্য ধন্যবাদ শচীন স্যার। আপনার সঙ্গে দেখা হওয়াটাই সবসময় খুব আনন্দের।” মুহূর্তেই এই ছবি ভাইরাল হয়ে যায়। https://twitter.com/PrithviShaw/status/1118572988700426241 এই ছবি টুইট করা হয়েছে আইসিসির তরফেও। এ ছাড়াও ক্রিকেট অনুরাগীদের কাছ থেকেও আসতে থাকে কমেন্টের বন্যা। কেউ বলেন, অতীতের সঙ্গে দেখা হলো ভবিষ্যতের। কেউ বলেন, একজন কিংবদন্তীর সঙ্গে ভবিষ্যতের কিংবদন্তীর দেখা হলো। অনেকে আবার বলেছেন, তোমার মধ্যে ভবিষ্যতে সফল হওয়ার সব রকমের সম্ভাবনা রয়েছে। এ ভাবেই খেলে যাও। ভবিষ্যতের তারকাকে দেখতে পাচ্ছি আমরা। একজন আবার লিখেছেন, ভগবানের সঙ্গে ভবিষ্যতের তারকা। তোমার সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি পৃথ্বী। https://twitter.com/ICC/status/1118727465080381441 শচীন ও পৃথ্বী, দু’জনেরই ক্রিকেট ঘরানা হলো মুম্বই। অনুর্ধ্ব ১৫ সময় থেকেই মুম্বই ক্রিকেটের অন্যতম পরিচিত নাম এই পৃথ্বী। মুম্বইয়ের রঞ্জি দলেও অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে। রঞ্জি অভিষেকেই চেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই শুরু। তাঁর নেতৃত্বেই ভারতের অনুর্ধ্ব ১৯ দল ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। প্রথম থেকেই তাঁর ব্যাটিংয়ের মধ্যে শচীনের ছোঁয়া দেখতে পান ক্রিকেট অনুরাগীরা। ভারতের জাতীয় দলেও তাঁর অভিষেক হয়েছে রাজকীয় ভাবেই। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁর ভয়ডরহীন ব্যাটিংয়ে মজেছেন ক্রিকেট অনুরাগীরা। খেলার মিল থাকায় তাঁর মধ্যেই ভবিষ্যতের শচীনকে দেখতে পান তাঁরা। আর তাই নিজের আইডলের সঙ্গে ছবি শেয়ার করার পর প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা। https://twitter.com/SKNataraj2/status/1118576737787363328

```