Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বুমরাহর বলের রহস্য কী? অঙ্ক কষে বের করলেন আইআইটির প্রফেসর

দ্য ওয়াল ব্যুরো : জশপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটে তাঁর উত্থান ফিনিক্স পাখির মতোই। আইপিএল-এ প্রথম চোখে পড়া। ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের পারফরম্যান্সে সবার নজর কেড়ে নিয়েছিলেন সৌরাষ্ট্রের এই বোলার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে

বুমরাহর বলের রহস্য কী? অঙ্ক কষে বের করলেন আইআইটির প্রফেসর

শেষ আপডেট: 20 May 2019 17:21

দ্য ওয়াল ব্যুরো : জশপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটে তাঁর উত্থান ফিনিক্স পাখির মতোই। আইপিএল-এ প্রথম চোখে পড়া। ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের পারফরম্যান্সে সবার নজর কেড়ে নিয়েছিলেন সৌরাষ্ট্রের এই বোলার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে একদিনের ফরম্যাটে বিশ্বের সেরা বোলার। তাঁর বোলিং আসন্ন বিশ্বকাপে ভারতের এক নম্বর অস্ত্র। কিন্তু কীভাবে বুমরাহ হয়ে উঠলেন এত ঘাতক বোলার। সেই রহস্যের সমাধান করে ফেলেছেন প্রফেসর সঞ্জয় মিত্তল। পুরোটাই কিন্তু অঙ্ক কষে। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের এই গবেষণার কথা বলেছেন আইআইটি কানপুরের এই প্রফেসর। তিনি জানিয়েছেন, বুমরাহর বল এত ভয়ঙ্কর হওয়ার পিছনে প্রধান কারণ হলো 'রিভার্স ম্যাগনাস ফোর্স'। কীভাবে এই ফোর্স তৈরি হচ্ছে সেটাও অঙ্ক কষে বের করেছেন তিনি। বুমরাহর বলের গড় গতি, তাঁর সিম পজিশন ও হাতের রোটেশনাল স্পিডকে মাথায় রেখে এই হিসেব করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, তাঁর এই গতি, সিম পজিশন ও হাত ঘোরার গতিবেগের ফলে বলে এক প্রকারে রিভার্স ম্যাগনাস ফোর্স তৈরি হয়, যা বলকে খুব দ্রুত ডিপ করতে ( পিচে পড়তে ) সাহায্য করে। এই বলে ০.১ অনুপাতে স্পিনও কাজ করে। আর তাই বুমরাহ এত ভালো ইয়র্কার করতে পারেন বলেই জানিয়েছেন তিনি। এই কারণেই ব্যাটসম্যানদের পক্ষে বুমারহর বল খেলতে সমস্যা হয় বলে জানিয়েছেন এই প্রফেসর। https://twitter.com/venkatgopinath/status/1129418901383553026 এই পুরো হিসেব নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কেউ বলছেন, সত্যিই এতদিনে তাহলে বুমরাহর বলের রহস্য বোঝা গেল। কেউ আবার আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিষয়টা জেনে গেলে বিপক্ষ ব্যাটসম্যানদের তো সুবিধা হয়ে গেল। তবে এর বিপক্ষেও কথা বলেছেন অনেকে। তাঁদের যুক্তি, এভাবে অঙ্ক কষে কখনওই বোঝা যায় না, কীভাবে বল হবে। তাহলে তো শচীন, বিরাটদের ব্যাটিংয়ের রহস্যও সবাই জেনে যেত। এই বিষয়ে অবশ্য মুখ খুলেছেন বুমরাহও। তবে খানিকটা মজা করেই। সম্প্রতি নিজের জিম করার ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই ( রিভার্স ম্যাগনাস ফোর্সও নয় )।" https://twitter.com/Jaspritbumrah93/status/1130084252677054464

```