Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রো-হিটম্যান ও গব্বরের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

দ্য ওয়াল ব্যুরো : ক্লিনিক্যাল পারফরম্যান্স। প্রথমার্ধে বোলাররা আঁটোসাঁটো বোলিংয়ে পাক ব্যাটিংকে অল্প রানে আটকে রাখল। দ্বিতীয়ার্ধে গব্বর ও রো-হিটম্যান শর্মার জোড়া সেঞ্চুরিতে সহজেই সেই রান তাড়া করল ভারত। ৯ উইকেটে পাকিস্তানকে হারিয়ে কার্যত এশিয়

রো-হিটম্যান ও গব্বরের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

শেষ আপডেট: 23 September 2018 18:34

দ্য ওয়াল ব্যুরো : ক্লিনিক্যাল পারফরম্যান্স। প্রথমার্ধে বোলাররা আঁটোসাঁটো বোলিংয়ে পাক ব্যাটিংকে অল্প রানে আটকে রাখল। দ্বিতীয়ার্ধে গব্বর ও রো-হিটম্যান শর্মার জোড়া সেঞ্চুরিতে সহজেই সেই রান তাড়া করল ভারত। ৯ উইকেটে পাকিস্তানকে হারিয়ে কার্যত এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলেন রোহিতরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ দিন টস জিতে প্রথমে ব্যাটিং করে সাত উইকেটে ২৩৭ রান তোলে ‘মেন ইন গ্রিন’৷ শুরুটা ভালো না-হলেও মিডল-অর্ডারে দায়িত্বশীল ইনিংস অভিজ্ঞ মালিকের৷ ভারতীয় টেনিস সুন্দরীর স্বামী শোয়েব মালিক এদিন পাক ইনিংসকে পরিত্রাতা হিসেবে উদয় হন৷ বুধবার ৪৩ রান করেছিলেন৷ আর এ দিন ৭৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছতে সাহায্য করেন শোয়েব৷ চতুর্থ উইকেটে ক্যাপ্টেন সরফরাজের সঙ্গে ১০৭ রান যোগ করেন মালিক৷ ৯০ বলের ইনিংসে ২টি ওভার বাউন্ডারি এবং চারটি বাউন্ডারি মারেন তিনি৷ বুমরাহের বলে উইকেটের পিছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন মালিক৷ সরফরাজকে অবশ্য হাফ-সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান চায়নাম্যান কুলদীপ৷ ব্যক্তিগত ৪৪ রানে বাঁ-হাতি স্পিনারের শিকার পাক অধিনায়ক৷ তার পর অাসিফ আলি ২১ বলে ৩০ রানে ঝোড়ো ইনিংস খেলে পাক ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও আড়াইশোর গণ্ডি ছুঁতে পারেনি পাকিস্তান৷ ভারত অধিনায়ক রোহিত শর্মা এদিন ছ’জন বোলার ব্যবহার করেন৷ ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ৷ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান খরচ করে দু’টি উইকেট নেন বুমরাহ৷ দু’টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল৷ শেষ ৮ ওভারে মাত্র ৩৭ রান করতে পারে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন শিখর ও রোহিত। পাক বোলিংকে কার্যত তছনছ করে দেন দুজন। মহম্মদ আমিরদের বোলিংকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ভারতের দুই ওপেনার। বেশি আগ্রাসী মেজাজে দেখা যায় ধাওয়ানকে। ১৬ টি চার ও দুটি ছয় মেরে ১০০ বলে ১১৪ রানের ইনিংস খেলেন শিখর। অন্যদিকে শুরুতে একটু ধরে খেললেও যত ইনিংস গড়াল, নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলেন রোহিত। নিজের শতরান পূরণ করলেন। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে নিজের ৭ হাজার রানও পূরণ করলেন রোহিত। শেষ পর্যন্ত ১১৯ বলে ১১১ রানে অপরাজিত থেকে যান অধিনায়ক। https://twitter.com/sachin_rt/status/1043930512107216902 একসময় দেখে মনে হচ্ছিল, বিনা উইকেটেই ম্যাচ জিতে যাবে ভারত। কিন্তু ১১৪ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলয়নে ফিরে যেতে হয় ধাওয়ানকে। এশিয়া কাপে এই নিয়ে চার ম্যাচে ২টি সেঞ্চুরি করলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ্মাত্র ৩৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে উইকেটের নিরিখে সবথেকে বড় ব্যবধানে জয় পেল ভারত এই ম্যাচে। এই জয়ের ফলে এশিয়া কাপের চারটি ম্যাচেই জয় পেল ভারত। সেই সঙ্গে সুপার ফোরের প্রথম দুটি ম্যাচ জিতে কার্যত চলে গেল ফাইনালে। বাকি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ব্যাটিং বোলিং সব বিভাগেই ভারত যেভাবে কর্তৃত্ব নিয়ে জিতছে তাতে এশিয়া কাপের অন্যতম দাবিদার যে ভারত তা বলাই বাহুল্য।

```