Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ব্রাজিল নামছে নেমারহীন, আর্জেন্টিনা আশায় মেসিময় ভোরের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের (World Cup) বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা (Argentina) নামছে লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়েই। শুক্রবার ভোর সাড়ে চারটায় তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের এস্তাদিও ডেফেন্সোরে এল চাকোতে মুখোমুখি হবে লা

ব্রাজিল নামছে নেমারহীন, আর্জেন্টিনা আশায় মেসিময় ভোরের

শেষ আপডেট: 7 October 2021 17:20

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের (World Cup) বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা (Argentina) নামছে লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়েই। শুক্রবার ভোর সাড়ে চারটায় তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। প্যারাগুয়ের এস্তাদিও ডেফেন্সোরে এল চাকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুটি দল। দুই দল এখন পর্যন্ত ৯৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ৫০টি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। ড্র হয়েছে ৩২টি ও প্যারাগুয়ের জয় ১৫ ম্যাচে। চলতি বছরের জুলাইয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্বে সবশেষ মুখোমুখি লড়াইয়েও ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আরও পড়ুন: গ্যালারিতে উপচে পড়ল প্রেম, খেলা শেষে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। প্যারাগুয়ে রয়েছে ৬ নম্বরে, নয় ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও একটা ম্যাচেও পয়েন্ট নষ্ট করেনি ব্রাজিল হার তো দূর, ড্রও করেননি তিতের ছেলেরা। প্রাক বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা তবে বিশ্বকাপের বাছাই পর্বে নেমারকে ছাড়াই দল সাজাতে হবে তিতেকে। কার্ড সমস্যার জন্য ভেনেজুয়েলার বিরুদ্ধে নেই ব্রাজিলিয়ান তারকা নেমার। পেরুর বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন নেমার। তাঁর আগেও একটি ম্যাচে হলুদ কার্ড দেখেন তিনি। জোড়া হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিরুদ্ধে নেমারকে পাবেন না তিতে। নেমারের পাশাপাশি কাসেমিরোকেও পাবে না ব্রাজিল। কার্ড সমস্যায় নেই তিনিও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```