Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

শাহরুখ খান সেজে ‘ডন টু’-এ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি। এমনকি দ্বিতীয় টেস্টে মেলবোর্নেও চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া দলের বাইরে থাকবেন। কিন্তু তার জন্য তিনি হতাশ হয়ে বসে নেই, বরং বিভিন্ন রকম মজার ভিডিও পোস্ট করে তিনি নিজের সোশ

শাহরুখ খান সেজে ‘ডন টু’-এ অভিনয় করলেন ডেভিড ওয়ার্নার

শেষ আপডেট: 22 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি। এমনকি দ্বিতীয় টেস্টে মেলবোর্নেও চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া দলের বাইরে থাকবেন। কিন্তু তার জন্য তিনি হতাশ হয়ে বসে নেই, বরং বিভিন্ন রকম মজার ভিডিও পোস্ট করে তিনি নিজের সোশ্যাল সাইটগুলিতে দিচ্ছেন। এর আগে তিনি সেজেছেন কখনও হৃতিক রোশন, আবার কখনও বা অজয় দেবগন। এবার তিনি কিং খান খ্যাত শাহরুখ খানকে নকল করে ডন টু-তে কিং খান সেজে চমকে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। https://twitter.com/davidwarner31/status/1341681386932101120 এমনভাবে তিনি ভিডিও এডিটিং করিয়েছেন, তাতে মনেই হচ্ছে না মুখটা তাঁর হলেও শরীরটা তাঁর নয়। একেবারে শাহরুখ খানের মতো মুখটা মেকআপ করিয়েছেন অস্ট্রেলিয়ার এই নামী তারকা। https://twitter.com/VaibhavMPatil13/status/1341412735393947649 ওই ভিডিওতে ডন টু-তে একটি অ্যাকশনের দৃশ্যে তিনি শাহরুখের ভূমিকায় অবতির্ণ হয়েছেন। ওয়ার্নার ক্যাপশন লিখেছেন, ‘‘দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না আপনারা এটা করতে পারবেন।’’ তিনি আবার প্রশ্নও করেছেন এই সিনেমার নাম কী? সেটি অবশ্য সহজেই সকলে বলে দিয়েছেন। এর আগেও ওয়ার্নারের বলিউড প্রীতির নিদর্শন দেখা গিয়েছিল। তিনি এর আগে একবার জানিয়েছিলেন, শাহরুখ, হৃতিক ও অজয় দেবগনের সব সিনেমাই তিনি দেখে ফেলেছেন। এমনকি আইপিএলে খেলতে এসেও তিনি ভারতীয় ক্রিকেটারদের কাছে বলিউডের নানা গল্পও শোনেন ফুরসৎ পেলেই।

```