Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

মনোজের দশ হাজার রান, ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাইলফলকের সাফল্য উৎসর্গ স্ত্রী সুস্মিতাকে

ভারতীয় ক্রিকেটে এমন নজির হাতে গোনা কয়েকজনের রয়েছে। মনোজ দেশের হয়ে টেস্ট খেলেননি, তারপরেও এমন একটা নজির গড়লেন, যা রয়েছে শচীন, কোহলি ও রোহিতদের। শুধু তাই নয়, বাংলা ক্রিকেটে এই কৃতিত্ব নেই সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা পঙ্কজ রায়েরও।

মনোজের দশ হাজার রান, ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাইলফলকের সাফল্য উৎসর্গ স্ত্রী সুস্মিতাকে

শেষ আপডেট: 27 January 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে বিশেষ নজির গড়লেন মনোজ তিওয়ারি। শুক্রবার রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে ৬৮ রান করার মধ্যে দিয়ে প্রথম শ্রেণি ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন।

ভারতীয় ক্রিকেটে এমন নজির হাতে গোনা কয়েকজনের রয়েছে। মনোজ দেশের হয়ে টেস্ট খেলেননি, তারপরেও এমন একটা নজির গড়লেন, যা রয়েছে শচীন, কোহলি ও রোহিতদের। শুধু তাই নয়, বাংলা ক্রিকেটে মনোজ চতুর্থ ক্রিকেটার, যিনি দশ হাজার রানের কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে এই নজির ছিল পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

প্রথম শ্রেণি ক্রিকেটে দশ হাজারের মধ্যে ২৯টি সেঞ্চুরি রয়েছে সিনিয়র ক্রিকেটারের। মনোজ এদিন জানিয়েছেন, আমি গর্বিত বাংলার হয়ে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি বলে। গতবার অবসর নিয়ে ফেলেছিলাম। ফিরে না এলে এই দিনটি দেখা যেত না। তবে আমি চেয়েছিলাম গত ম্যাচেই ঘরের মাঠে ইডেনে এই কৃতিত্ব গড়তে। সেটি করতে পারলাম না বলে একটা আক্ষেপ রয়েছে।

কাকে উৎসর্গ করছেন, প্রশ্নের জবাবে বাংলার নামী তারকা বলেছেন, আমি এই সাফল্য উৎসর্গ করতে চাই আমার স্ত্রী সুস্মিতাকে। ও পাশে না থাকলে আমার পক্ষে এই কৃতিত্ব অর্জন করা সম্ভব ছিল না। বরাবর আমাকে নানা পরামর্শ দিয়েছে, পাশে থেকেছে। আমার জন্য জীবনে অনেককিছু ত্যাগ করেছে। আজ সুস্মিতাকে মিস করছি আমি।

প্রথম শ্রেণি ক্রিকেটে এত রান, কত বিশেষ ইনিংস খেলেছেন। তার মধ্যে সেরা ইনিংস কোনটা প্রশ্ন করলে বিধায়ক ক্রিকেটার বলেছেন, অনেক ইনিংস রয়েছে, যেগুলো খেলে বাংলাকে জেতাতে পেরেছি। তবে ২০০৬-০৭ মরশুমে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে ওয়াংখেড়েতে মনোজের ৯৪ রানের ইনিংস তাঁকে বিখ্যাত করে দিয়েছিল। খোদ শচীন তেন্ডুলকার পর্যন্ত মনোজের ইনিংসের প্রশংসা করেছিলেন। ওই ম্যাচে বাংলা হেরে গেলেও মনোজ দেশের ক্রিকেটে বার্তা দিতে পেরেছিলেন।


```