
শেষ আপডেট: 8 September 2021 17:58
প্রসঙ্গত, ধোনির ক্রিকেট জীবনে বহু সাফল্যের মুকুট উঠেছে তাঁর মাথায়। ক্যাপ্টেন কুল কতবার যে ভারতীয় ক্রিকেটকে খাদের কিনারা থেকে ঠান্ডা মাথায় ঠিক রাস্তায় দাঁড় করিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন, তার অসংখ্য উদাহরণ দেখেছে ক্রিকেট দুনিয়া। টেস্ট ক্রিকেট, ওয়ান ডে, টি-২০, তিন ফর্ম্যাটেই সফল অধিনায়ক। ইদানীং ক্রিকেট থেকে দূরেই ছিলেন। আবার ভারতীয় ক্রিকেটের আঙিনায় দেখা যাবে তাঁকে। ঘটনাচক্রে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলেই ধোনির নয়া ভূমিকায় উত্তরণ ঘটতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা বলাবলি শুরু করেছে, সৌরভ-ধোনি জুটি কি ভারতীয় ক্রিকেটকে আরও নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে পারবে? একটি বিষয় তো পরিষ্কার, টি ২০ ক্রিকেটে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক, অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বোর্ড। ভারতীয় দলকে ধোনির মেন্টর পদে নিয়োগ চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে। ঘটনাচক্রে ধোনি ভারতের প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচের শরিক ছিলেন। ২০০৬ এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০০৭ এ প্রথম টি ২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেন তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়। আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ধোনির নেতৃত্বে ট্রফি জেতে ভারত। দিনটা ছিল ২০০৭ এর ২৪ সেপ্টেম্বর। কপিল দেবের পর তিনিই হন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি যে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছেন।The Reunion we all have been waiting for ? @msdhoni returns to mentor #TeamIndia for the #T20WorldCup ?
How excited are you to see him back? ? pic.twitter.com/znPWBLeYNo — BCCI (@BCCI) September 8, 2021