Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

দিল্লির জয়ে বঙ্গ যোগ, গোয়েঙ্কার সামনে উড়ে গেল লখনউ 

এদিন দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাট করতে পাঠায় লখনউ সুপার জায়ান্টসকে। দুর্দান্ত শুরু করেন এডেন মার্করাম (৩৩ বলে ৫২) ও মিচেল মার্শ (৩৬ বলে ৪৫)। কিন্তু দু’জন ফিরতেই রানের গতিতে রাস পড়ে দিল্লির।

দিল্লির জয়ে বঙ্গ যোগ, গোয়েঙ্কার সামনে উড়ে গেল লখনউ 

জয়ী দিল্লি ক্যাপিটালস

শেষ আপডেট: 22 April 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লখনউয়ের (LSG) বিরুদ্ধে ৮ উইকেটের সহজ জয় পেল দিল্লি (DC)। আর এই জয়ে বড় অবদান রাখলেন বাঙলার দুই ক্রিকেটার। বোলার মুকেশ (Mukesh Kumar) ও ব্যাটার অভিষেক (Avishek Porel) দিল্লির জয়ে বড় অবদান রাখলেন।
 এদিন দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাট করতে পাঠায় লখনউ সুপার জায়ান্টসকে। দুর্দান্ত শুরু করেন এডেন মার্করাম (৩৩ বলে ৫২) ও মিচেল মার্শ (৩৬ বলে ৪৫)। কিন্তু দু’জন ফিরতেই রানের গতিতে রাস পড়ে দিল্লির। এদিনও ব্যর্থ ঋষভ পন্থ। শেষ পর্যন্ত ৬ উইকেট খুইয়ে ১৫৯ রান তোলে তারা। দিল্লির হয়ে চারটি উইকেট নেন মুকেশ কুমার। ঋষভকেও আউট করেন বঙ্গ পেসার।
জবাবে অভিষেক পোড়েল দুরন্ত ব্যাটিং করেন। ৩৬ বলে ৫১ রান করেন তিনি। অর্ধশতরান হাঁকান কেএল রাহুলও (৪২ বলে ৫৭)। তিনি আর অক্ষর (২০ বলে ৩৪) জেতান দলকে। ১৭.৫ ওভারে জেতে দিল্লি।
এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন লখনউ-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর সামনেই দুরন্ত ইনিংস খেলে জবাব দিলেন লোকেশ রাহুল। এদিন আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫০০০ রান পূর্ণ করার নজির গড়লেন কেএল।

```