Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

বাথটবে মেসি স্নান করাচ্ছেন যাকে, সেই শিশুর ম্যাজিকে বুঁদ ইউরো কাপ!

মেসি বার্সার সর্বকালের রাজপুত্র, আর ইয়ামাল এখনই স্পেনের ওই ক্লাবের যুবরাজ। তাঁকে আগামী দশবছর রেখে দিতে ২৭০০ কোটি টাকার চুক্তি চাইছে স্প্যানিশ জায়ান্টরা।

বাথটবে মেসি স্নান করাচ্ছেন যাকে, সেই শিশুর ম্যাজিকে বুঁদ ইউরো কাপ!

ইয়ামালকে বাথটবে স্নান করাচ্ছেন মেসি।

শেষ আপডেট: 11 July 2024 20:57

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি ৩৭, আর লামিনে ইয়ামল ১৬! মেসি যখন বার্সেলোনা কাঁপাচ্ছেন, সেইসময় ইয়ামলের জন্মই হয়নি।

না হলে ছোট্ট ইয়ামলকে বাথটবে স্নান করাচ্ছেন মেসি, সেইসময় ওই শিশুর পক্ষে বোঝা সম্ভবই নয় তিনি কার ছায়ায় রয়েছেন। চলতি ইউরো কাপে যিনি মুগ্ধতা ছড়াচ্ছেন, সেই লামিনে ইয়ামলের সেমিতে গোল নিয়ে বিশেষজ্ঞদের সেমিনার বসে গিয়েছে।

মেসি বার্সার সর্বকালের রাজপুত্র, আর ইয়ামাল এখনই স্পেনের ওই ক্লাবের যুবরাজ। তাঁকে আগামী দশবছর রেখে দিতে ২৭০০ কোটি টাকার চুক্তি চাইছে স্প্যানিশ জায়ান্টরা।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে স্পেনের ইয়ামালের গোল দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়। তাঁর দুরন্ত শট যেন কম্পাসের মতো। ইয়ামাল যখন গোলটি করলেন, সেইসময় রিজার্ভ বেঞ্চে বসে থাকা সতীর্থ পেদ্রীর মুখটা ভাইরাল হয়ে গিয়েছে। গোল দেখার পরে তিনি মুখ ঢেকে নিয়েছেন।   

সম্প্রতি ইয়ামালের মা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ফুটবলপ্রেমীদের সঙ্গে। যেখানে দেখা যাচ্ছে, তরুণ মেসির কোলে কয়েক মাসের একটি শিশু। আরও একটি ছবিতে বাথটবে পুঁচকে ইয়ামালকে স্নান করাচ্ছেন মেসি। ইয়ামালের মুখটা যে প্রায় একই রয়েছে, দেখলেই পরিষ্কার।

২০০৭ সালে স্পেনের স্থানীয় দরিদ্র পরিবারের শিশুদের সঙ্গে ছবি তুলেছিলেন বার্সেলোনার ফুটবলাররা। ইউনিসেফের ক্যালেন্ডারের জন্য ছবি তোলা হয়েছিল তখন। বার্সেলোনার হোম ভেন্যু ন্যু ক্যাম্প স্টেডিয়ামের ড্রেসিংরুমে ছ’মাসের ইয়ামাল ঠাঁই পেয়েছিলেন ২০ বছরের মেসির কোলে। এর মাত্র চার বছর আগে বার্সার হয়ে কেরিয়ার শুরু করেছিলেন মেসি। যখন ইয়ামালের জন্মই হয়নি।

ওই ছবিটি দেখার পরে নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, ভবিতব্য মনে হয় একেই বলে। ছোট্ট ইয়ামাল ঠিক লোকের কোলকেই বেছে নিয়েছিল সেইসময়। যাঁর সফল উত্তরাধিকার হতে যাচ্ছেন ইয়ামাল।  

১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে লা লিগায় ইয়ামালকে নামিয়ে দিয়েছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। গত বছর সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ৮৩ মিনিটে। ২০২৩ সালের ২৯ এপ্রিল বিশ্ব ফুটবলের মানচিত্রে পা রেখেছিলেন এই তরুণ ফুটবল জাদুকর। এরই মধ্যে, মাত্র ১৬ বছর বয়সে লামিনে ইয়ামাল স্পেন এবং বার্সেলোনা দুটি দলের জন্যই একজন তারকা হয়ে উঠেছেন।

ফ্রান্সের বিপক্ষে বাঁ পায়ের ম্যাজিক গোলের পরে ইয়ামাল ম্যাজিকে বুঁদ ইউরো। কিন্তু তাঁর সেই দৃষ্টিনন্দন গোলের পাশে মেসির কোলে ছোট্ট ইয়ামালের ছবিও বাঁধিয়ে রাখছেন ফুটবল প্রেমীরা।  


```