Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

রাজনীতির আঙিনা ছেড়ে বঙ্গ ক্রিকেটে কোচিংয়ে অভিষেক লক্ষ্মীরতনের, থাকছেন লক্ষ্মণও

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আগেই, এমনকি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন। সেইসময়ই বলেছিলেন, রাজনীতিতে গিয়েছিলেন ভুল করে, তাই ক্রিকেটেই ফিরতে চান। সেই মতো বাংলা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলার প্র

রাজনীতির আঙিনা ছেড়ে বঙ্গ ক্রিকেটে কোচিংয়ে অভিষেক লক্ষ্মীরতনের, থাকছেন লক্ষ্মণও

শেষ আপডেট: 10 July 2021 16:42

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আগেই, এমনকি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন। সেইসময়ই বলেছিলেন, রাজনীতিতে গিয়েছিলেন ভুল করে, তাই ক্রিকেটেই ফিরতে চান। সেই মতো বাংলা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। বাংলার প্রাক্তন অধিনায়ককে এবার অনুর্ধ্ব ২৩ দলের কোভ হিসেবে নিযুক্ত করল সিএবি। তিনি নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ক্রিকেট থেকে অবসরের পরেই রাজনীতিতে নামেন লক্ষ্মী। ২০১৬ সালে হাওড়া উত্তরের বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারে তাঁকে ক্রীড়াদপ্তরের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। দক্ষতার সঙ্গেই সেই কাজ চালাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার। এমনকি সংগঠনে রদবদলের সময়ে তাঁকে হাওড়ার জেলা সভাপতির দায়িত্বও দেন তৃণমূল নেত্রী। তিনি প্রথমে মন্ত্রীত্ব থেকে সরে যান, তারপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ভাবা গিয়েছিল তিনি হয়তো সিএবি প্রশাসনে আসবেন, কিন্তু লক্ষ্মীকে কোচ করে সেই সম্ভাবনায় জল ঢেলে দিল তারা। এদিকে, বাংলা সিনিয়র দলের কোচের পদে রেখে দেওয়া হল অরুণ লালকে। তাঁকে সহকারী কোচ হিসেবে সহায়তা করবেন সৌরাশিস লাহিড়ী। ভিভিএস লক্ষ্মণকে আগামী মার্চ মাস পর্যন্ত বাংলা দলের পরামর্শদাতা হিসেবে রেখে দেওয়া হয়েছে। শিবশঙ্কর পালকে বাংলা সিনিয়র দলের বোলিং কোচ করা হয়েছে। উৎপল চট্টোপাধ্যায় ফের স্পিন বিভাগের কোচিং সামলাবেন। দলের মূল কোচ অরুণ লাল ফের দায়িত্ব পেয়ে খুশি। তিনি জানিয়েছেন, ‘‘সৌরাশিসের মতো ছেলে আমাকে সহায়তা করবে জেনে ভাল লাগল। ক্রিকেটার হিসেবে লড়াকু ছিল, সেই কাজটাই করবে এবার সহকারী হিসেবে। আমিও নিজের সেরাটা দেব। আমাদের লক্ষ্য ভাল ফল করা। শেষবার রঞ্জিতে ফাইনালে উঠে আমরা খেতাব পাইনি। সেই কাজটাই এবার সম্পূর্ণ করার চেষ্টা থাকবে আমাদের।’’    

```