
শেষ আপডেট: 28 April 2019 18:45
তিনে ব্যাট করতে নামেন রাসেল। এ দিন শুরু থেকেই মারমুখী ছিলেন তিনি। গিলও চালিয়ে খেলতে থাকেন। ৪৫ বলে ৭৬ করে আউট হন গিল। রাসেল ৪০ বলে ৮০ করে অপরাজিত থাকেন। দীনেশ কার্তিকও ১৫ করে অপরাজিত থাকেন। ২ উইকেটে ২৩২ রানে শেষ হয় নাইটদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। শূণ্য রানে আউট হন ডি কক। রোহিত, লুইস, সূর্যকুমার যাদব, পোলার্ড কেউ রান পাননি। যখন দেখে মনে হচ্ছে বড় ব্যবধানে হারতে চলেছে মুম্বই, তখনই খেলার রং বদলান হার্দিক। চার-ছয়ের বন্যা বইতে থাকে তাঁর ব্যাট থেকে। মাত্র ১৭ বলে চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন তিনি। তাঁকে সঙ্গ দেন দাদা ক্রুনাল। কিন্তু ১৮ তম ওভারে ৩৪ বলে ৯১ করে আউট হন হার্দিক। সেখানেই খেলা শেষ হয়ে যায় মুম্বইয়ের। শেষ পর্যন্ত ১৯৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
এ দিনের জয়ের পর ১২ ম্যাচে ১০ পয়েন্ট হলো নাইট রাইডার্সের। বাকি দুই ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে তারা। তারপর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। তবে বলা যায় এ দিনের পারফরম্যান্সের পর প্লে অফার আশা একটু হলেও টিকে রইল কলকাতার।