Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

স্ক্যানের রিপোর্ট ‘ওকে’, তবু কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হল না জসপ্রীত বুমরাহকে?

নীতিন প্যাটেল গোটা বক্তব্য কোচ ও অধিনায়কের কাছে তুলে ধরে তাঁদের সিদ্ধান্ত নিতে বলেন। আলোচনায় যোগ দেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও।

স্ক্যানের রিপোর্ট ‘ওকে’, তবু কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হল না জসপ্রীত বুমরাহকে?

জসপ্রীত বুমরাহ

শেষ আপডেট: 12 February 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: চোট সেরেছে সদ্য, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত নন এমন পেসার, যার ঝুলিতে অভিজ্ঞতার খামতি নেই, তাঁকে দলে রাখতে চান? নাকি চোট-আঘাতের ছিটেফোঁটা ভয় নেই এমন অনভিজ্ঞ বোলারে আস্থা রাখবেন? ন্যাশনাল ট্রেনিং অ্যাকাডেমির প্রধান নীতিন প্যাটেল এই প্রশ্নটাই রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার কাছে। আমদাবাদে বসে দীর্ঘ আলোচনা, চুলচেরা বিশ্লেষণের পর দুজনে মিলে বেছে নিয়েছেন দ্বিতীয় জনকে। আর এভাবেই জসপ্রীত বুমরাহর বদলে দলে ঠাঁই পেয়েছেন পেসার হর্ষিত রানা। বিসিসিআই সূত্রে এমনটাই সামনে এসেছে।

সিডনি টেস্টে চোট। যার জেরে প্রথম ইনিংসে ১০ ওভার হাত ঘোরানোর পর আর মাঠে নামতে পারেননি বুমরাহ। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ মেনে ৫ সপ্তাহের জন্য পুরোপুরি বিশ্রামে চলে যান। তারপর বেঙ্গালুরুর রিহ্যাবে যোগ দেন। সেখানে চোটের স্ক্যান করা হয়। চলে অন্যান্য শারীরিক পরীক্ষাও। যার রিপোর্ট সামনে আসার পর জানা যায়, বুমরাহর চোট সেরে গেলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, টুর্নামেন্ট শুরুর আগে তিনি ‘বোলিং ফিট’ হতে পারবেন কি না। এই কারণে নির্বাচকেরা কোনও ঝুঁকি নিতে চাননি।

নীতিন প্যাটেল গোটা বক্তব্য কোচ ও অধিনায়কের কাছে তুলে ধরে তাঁদের সিদ্ধান্ত নিতে বলেন। আলোচনায় যোগ দেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও। বুমরাহর মতো পেসারকে দলে না রাখা নিয়ে প্রথমটায় নাকি দোনোমোনো করছিলেন সকলে। কিন্তু সেই সময় উঠে আসে ২০২২-এর স্মৃতি। যখন চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সদ্য চোট সারিয়ে ফেরা বুমরাহকে টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

বস্তুত, তা শেষমেশ ব্যুমেরাং হয়ে ফিরে আসে। ওই সিরিজে ফের আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান ভারতীয় পেসার। তারপর বাদ পড়েন বিশ্বকাপ থেকেও। এবারও পরিস্থিতি প্রায় একই। শুধু চোটের ধরন বদলেছে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বুমরাহর বদলে হর্ষিতকে খেলানোর সিদ্ধান্ত। খাতায়-কলমে স্ক্যানের রিপোর্ট যাই বলুক না কেন, বল হাতে মাঠে নামলে ছবি বদলে যায়। সাময়িক লাভের বাসনায় বড় ক্ষতির মুখোমুখি হয় দল। জসপ্রীত বুমরাহর নিজেরই অতীতে চোট পাওয়ার ঘটনা এর বড় প্রমাণ। সেই প্রমাণকে সামনে রেখেই ঝুঁকির পথে হাঁটেনি বিসিসিআই।

এরপর কী? কীভাবে কখন কামব্যাক করবেন বুমরাহ? বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ড সফর। সেখানেই দলে ফিরবেন ভারতের পেসার। সেখানে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে কতটা দেখা যাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে দলের হাল সামলাতে কাণ্ডারীর ভূমিকায় প্রত্যাবর্তন করতে পারেন বুমরাহ। মত বিশেষজ্ঞদের।


```