Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ইউরো ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ১-১, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

দ্য ওয়াল ব্যুরো: ইউরো ফাইনাল ম্যাচে গেল অতিরিক্ত সময়ে। খেলার নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ১-১। প্রথমে গোল করে ইংল্যান্ড। লুক শ দু’মিনিটে গোল করে ঘরের দলকে এগিয়ে দেন। ইতালি ম্যাচে সমতা ফেরায় ৬৭ মিনিটে, গোলদাতা দলের অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার

ইউরো ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ১-১, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

শেষ আপডেট: 11 July 2021 21:13

দ্য ওয়াল ব্যুরো: ইউরো ফাইনাল ম্যাচে গেল অতিরিক্ত সময়ে। খেলার নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ১-১। প্রথমে গোল করে ইংল্যান্ড। লুক শ দু’মিনিটে গোল করে ঘরের দলকে এগিয়ে দেন। ইতালি ম্যাচে সমতা ফেরায় ৬৭ মিনিটে, গোলদাতা দলের অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। বিরতির পরেই খোলস ছেড়ে বেরিয়েছে আজুরিরা। সেইসময়ই রবার্তোর বোনুচ্চির গোল। বোনুচ্চি ইউরো ফাইনালে সবচেয়ে বর্ষিয়ান গোলস্কোরার, তাঁর বয়স ৩৪ বছর। সাধে কী আর মেগা ফাইনাল বলা হচ্ছিল এই ম্যাচটিকে। ইতালি ও ইংল্যান্ড, দুটি ইউরোপের মহাশক্তিধর দেশ কেউ কাউকে জমি ছাড়বে না, জানাই ছিল। তবুও রবিবার ইউরো কাপ ফাইনালের ম্যাচে প্রথমার্ধে ইংল্যান্ডকে বেশি জমাট লেগেছে। যদিও দ্বিতীয়ার্ধে তাদের দাপট উধাও ছিল। টান টান উত্তেজনা, ওয়েম্বলি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। গ্যালারিতে ইংল্যান্ড রাজপরিবারের সদস্য যুবরাজ প্রিন্স উইলিয়ামস ও তাঁর স্ত্রী ক্যাথি। এছাড়াও মাঠে ছিলেন বেকহ্যাম, রুনি, ল্যাম্পার্ডরাও। ঘরের মাঠের দর্শক সমর্থন কাজে লাগিয়ে ব্রিটিশ ঝড় শুরু থেকেই। ইতালি রক্ষণ চাপে পড়ে গিয়েছে। প্রথমবারের মতে ইউরো ফাইনালে উঠেই বাজিমাত করতে যাচ্ছে ইংলিশরা। ম্যাচের দুই মিনিটে কর্নার কিক পায় ইতালি। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ারই করা নয় শুধু নিজেদের নিয়ন্ত্রণেও ধরে রাখে ইংল্যান্ড। উঠে যায় কাউন্টার অ্যাটাকে। ইতালির বক্সের ডান পাশ থেকে বাঁ পাশে লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দ্রুত গতিতে এগিয়ে আসা লুক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন তাতে। মুহূর্তেই বলটি জড়িয়ে গিয়েছে ইতালির জালে। বুকাইয়ো সাকার পরিবর্তে কেন কোচ গ্যারেথ সাউথগেট কিয়েরান ট্রিপিয়ারকে মাঠে নামালেন, সেটা শুরুতেই বুঝিয়ে দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। তাঁর ঠিকানা লেখা নিখুঁত পাসে যেভাবে বাঁ-পায়ের শটে ইতালির জালে বল জড়ালেন, তা রীতিমত বিস্ময়কর। শুরু থেকেই ইতালি এবং ইংল্যান্ড গতিময় ফুটবল উপহার দেওয়া শুরু করেছে। প্রতি মুহূর্তেই বল ছুটে চলেছে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। যে কারণে প্রথম মিনিটেই গোলের চেষ্টা ইতালির। হ্যারি ম্যাগুইরে কর্নারের বিনিময়ে সে চেষ্টা প্রতিহত করেন। বিরতির পরে ইতালির খেলায় দারুণ উন্নতি চোখে পড়েছে। তারা পালটা আক্রমণে গিয়ে ইংল্যান্ড রক্ষণকে সজাগ রেখেছিল। সেই থেকেই গোল পেয়ে যায় বোনুচ্চি।

```