Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Indian Cricket Team: টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার, শরীর খারাপ দলের তারকা ব্যাটারের

পাকিস্তানের বিরুদ্ধে গিল ৪৬ রানের একটি ইনিংস উপহার দেন।

Indian Cricket Team: টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার, শরীর খারাপ দলের তারকা ব্যাটারের

টিম ইন্ডিয়ার সঙ্গে অনুশীলন করলেন না শুভমান গিল

শেষ আপডেট: 27 February 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে হবে। যদিও দুটো দলই ইতিমধ্যে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। এই ম্যাচে যে দল জিততে পারবে, পয়েন্টস টেবিলে তারা ১ নম্বরে থাকতে পারবে। সেকারণে টিম ইন্ডিয়া আপাতত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অন্যদিকে, শুভমান গিলের শরীর খারাপ হওয়ার কারণে টিম ইন্ডিয়ার টেনশন ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আগামী ২ মার্চ ভারতীয় ক্রিকেট দল পরবর্তী ম্যাচ খেলতে নামবে।

শরীর খারাপ শুভমান গিলের

বুধবার অনুশীলন করার সময় অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিল দুজনেই অনুপস্থিত ছিলেন। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় হিটম্যানের হ্যামস্ট্রিং পেশিতে চোট লেগেছিল। ইতিমধ্যে গিলের শরীর খারাপ থাকার কারণে অনুশীলনে আসতে পারেননি।

ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, শরীর খারাপ হওয়ার কারণেই শুভমান গিল অনুশীলনে আসতে পারেননি। যদিও আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে শুভমান সুস্থ হয়ে উঠবেন। অন্যদিকে, অসুস্থ ঋষভ পন্থ বুধবার প্র্যাকটিস সেশনে যথেষ্ট ঘাম ঝরালেন। এর পাশাপাশি মহম্মদ সামি ভারতীয় ব্যাটারদের টানা বোলিং করেছেন।

দুর্দান্ত ফর্ম শুভমান গিলের

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভমান গিল আপাতত আগুন ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত গিলের ব্যাট থেকে একটি শতরানও দেখতে পাওয়া গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে শতরানটি করেছিলেন তিনি। ওই ম্যাচে শুভমান ১০১ রানে অপরাজিত ছিলেন।

এর পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে গিল ৪৬ রানের একটি ইনিংস উপহার দেন। শুভমান গিল এই টুর্নামেন্টে ভারতের হয়ে এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন। গত ২ ম্যাচে তাঁর ব্যাট থেকে ৪৭ রান বেরিয়ে এসেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল এবং সমর্থকরা চাইবেন গিল যেন সম্পূর্ণ সুস্থ হয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামেন।


```