Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ম্যাচ ড্র হলেও পিঙ্ক বল টেস্টে নৈতিক জয় মিতালিদের, বিস্ময় জাগালেন মান্ধানা

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও টেস্ট (Test) ম্যাচ ড্র (Draw) হলে তেমন আগ্রহ থাকে না। কিন্তু গোল্ডকোস্টের কারারা ওভালে মেয়েদের পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test) যেভাবে ঝুলন, মিতালিরা ‘রাজ’ করলেন, তাতে তাঁদের প্রতি সম্ভ্রম আসবেই। ম্যাচের শুরু থেক

ম্যাচ ড্র হলেও পিঙ্ক বল টেস্টে নৈতিক জয় মিতালিদের, বিস্ময় জাগালেন মান্ধানা

শেষ আপডেট: 3 October 2021 13:31

দ্য ওয়াল ব্যুরো: যে কোনও টেস্ট (Test) ম্যাচ ড্র (Draw) হলে তেমন আগ্রহ থাকে না। কিন্তু গোল্ডকোস্টের কারারা ওভালে মেয়েদের পিঙ্ক বল টেস্টে (Pink Ball Test) যেভাবে ঝুলন, মিতালিরা ‘রাজ’ করলেন, তাতে তাঁদের প্রতি সম্ভ্রম আসবেই। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। তাঁরা সেইভাবে ম্যাচে খেলেছেনও, কিন্তু শেষদিকে সময়ের অভাবে জয় অধরা থাকল। তবে অস্ট্রেলিয়ার মাঠে তাদের বুঝিয়ে দিতে পেরেছে তাদের শ্রেষ্ঠত্ব শেষের পথে। ম্যাচের চতুর্থ তথা শেষ দিন অজিদের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭২ রানের। তার মধ্যে ভারতের বোলাররা বিপক্ষের দুটি উইকেট তুলতে পেরেছেন, সেই কারণে খেলা নির্বিষ ড্র হয়েছে। কেননা অলআউট করার সময় পাননি বোলাররা। তার আগে ভারতীয় মহিলা দল দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ১৩৫/৩-এ, শেফালি ভার্মা ৫২, পুনম রাউত ৪১, স্মৃতি মান্ধানা ৩১ রান করেছিলেন। ভারতীয় দল প্রথম ইনিংসে যেভাবে ম্যাচে ব্যাটিং করেছে, তাতে খেলার ফল ভারতের পক্ষে হবে, সবাই ভেবেছিলেন। এই ম্যাচে স্মৃতি মান্ধানা দেখালেন তিনি লম্বা রেসের ঘোড়া, এদিনও ভাল খেলেছেন। তার মধ্যে ভারতের বোলিং দারুণ হয়েছে, হয়তো দু’বার অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারেনি। তবুও তাঁদের দৃপ্ত পারফরম্যান্সে দল একটা গতি পেয়েছে। সবচেয়ে বড় কথা, ঝুলন, পূজা, মেঘাদের বোলিং দাপটে অজিরা ২৪১ রানে শেষ হতে পেরেছে প্রথম ইনিংসে, এটিও বিশেষ আশার কথা। প্রথম পিঙ্ক বল টেস্টে বিরাটদের মত জিততে পারলেন না মিতালিরা তবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যে ভাবে তাদের ওপর চাপ তৈরি করলেন স্মৃতি-ঝুলনরা তা দেখে কিছুটা হলেও অবাক ক্রিকেট বিশ্ব। ভারতের এই দলের বেশিরভাগ সদস্যাদেরও টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। তার মধ্যেও স্মৃতি, শেফালিদের লড়াকু ইনিংস অবাক করেছে। পাশাপাশি ঝুলন, মিতালিদের মতো সিনিয়ররাও পথ দেখিয়েছেন বাকি দলকে।

```