Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ঘরের মাঠে হারতেই সচিনের তিন প্রশ্নবাণে বিদ্ধ রোহিত-কোহলিরা

শুভমন গিল এবং ঋষভ পন্থের প্রশংসা শোনা গিয়েছে সচিনের মুখে। লেখেন, 'মুম্বই টেস্টে প্রথম ইনিংসে শুভমন দারুণ ব্যাটিং করেছে। দ্বিতীয় ইনিংসে পন্থ এক কথায় অনবদ্য।'

ঘরের মাঠে হারতেই সচিনের তিন প্রশ্নবাণে বিদ্ধ রোহিত-কোহলিরা

সচিন তেন্ডুলকর

শেষ আপডেট: 3 November 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জার পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। এমন লজ্জার হার দেখতে হবে, তা স্বপ্নেও ভাবেননি সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। 

এক্স হ্যান্ডেলে সচিন লেখেন, 'ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হার সত্যিই ভীষণ হতাশার, লজ্জার। পর্যালোচনা করার দরকার রয়েছে আমাদের। এটা কি অনুশীলনের অভাব? পর্যাপ্ত প্রস্তুতি ম্য়াচ না খেলার কারণ? নাকি ভুল শট নির্বাচনের ফল? এই নিয়ে কিন্তু ভাবতেই হবে।'

যদিও শুভমন গিল এবং ঋষভ পন্থের প্রশংসা শোনা গিয়েছে সচিনের মুখে। লেখেন, 'মুম্বই টেস্টে প্রথম ইনিংসে শুভমন দারুণ ব্যাটিং করেছে। দ্বিতীয় ইনিংসে পন্থ এক কথায় অনবদ্য। এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই পিচে যেভাবে খেলল পন্থ, তার কোনও তুলনাই হয় না। ও প্রশংসার দাবি রাখে। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যেভাবে ওরা ভারতে এসে দুর্দান্ত সিরিজ জিতল, তার জন্য় সব কৃতিত্ব ওদের প্রাপ্য।'

হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কার্যত হতাশ হয়ে পড়লেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রচুর পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু, একটাও কাজে লাগেনি। উল্টে কিউয়ি ক্রিকেটারদের তিনি প্রশংসায় ভরিয়ে দেন।

ম্যাচের শেষে রোহিত শর্মা বললেন, 'একটা টেস্ট সিরিজে পরাজয় কখনই মেনে নেওয়া যায় না। এই হার হজম করা একেবারে সহজ নয়। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমরা প্রচুর ভুল করেছি। প্রথম দুটো টেস্টে তো আমরা প্রথম ইনিংসেই পর্যাপ্ত রান করতে পারিনি। এই ম্য়াচে ২৮ রানের লিড রেখেছিলাম। আর টার্গেটও তাড়া করা কঠিন ছিল না। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।'


```