Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

বেঙ্গালুরুর রানের পিচে শ্রেয়স-রাহুল দুরন্ত যুগলবন্দিতে ভারতের ৪০০ পার

রাহুল দ্রাবিড় ম্যাচের আগেই জানিয়েছিলেন, তিনি দলের প্রথম একাদশে কোনও বদল চান না। সেইমতোই সেট টিমও নামিয়েছিলেন কমজোরি দলের বিপক্ষেও।

বেঙ্গালুরুর রানের পিচে শ্রেয়স-রাহুল দুরন্ত যুগলবন্দিতে ভারতের ৪০০ পার

শেষ আপডেট: 12 November 2023 18:06

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির দিন দুরন্ত ভারতীয় ব্যাটাররা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় রান সংগ্রহ করলেন রোহিত শর্মারা। দলের ব্যাটাররা যে দারুণ মেজাজে রয়েছেন, এই ম্যাচের প্রথম অর্ধেই পরিষ্কার হয়ে গিয়েছে।

রাহুল দ্রাবিড় ম্যাচের আগেই জানিয়েছিলেন, তিনি দলের প্রথম একাদশে কোনও বদল চান না। সেইমতোই সেট টিমও নামিয়েছিলেন কমজোরি দলের বিপক্ষেও। ভারত শেষ করল ৪১০/৪।

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই বড় রান পেয়েছেন। তার মধ্যে দীপাবলির দিন স্পেশাল ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল দুই তারকাই। দু’জনেই সেঞ্চুরি করে সেমিফাইনালে আগে আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। ভারতীয় দলের ব্যাটিং ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। এই বড় রান তাই প্রত্যাশিতই ছিল। শ্রেয়স করলেন ৯৪ বলে ১২৮ রান, রয়েছে ১০টি চার ও ৫টি ছয়। পাশাপাশি কেএল রাহুলের সেঞ্চুরি এসেছে মাত্র ৬৪ বলে, তিনি আউট হলেও ইনিংসে রয়েছে ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কা।

দ্রাবিড় এও বলেছিলেন, এই দলের শুরুতে আসল কাজ করে দিচ্ছেন অধিনায়ক রোহিত। রবিবারও বেঙ্গালুরুতে হিটম্যানের ব্যাট থেকে এসেছে ৫৪ বলে ৬১ রান, যার মধ্যে রয়েছে ৮টি বাউন্ডারি ও দুটি ছক্কা।

কোহলি ভ্যান ডার মারউইকের বলে বোল্ড হয়ে যাওয়ার পরে শ্রেয়স ও লোকেশ রাহুলের যুগলবন্দিতেই ভারতের রান চড়চড় করে উঠেছে। শ্রেয়সের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তিনি একেকটি ছয় মেরেছেন, সেটি পড়েছে গ্যালারিতে। রাহুলও কম যাননি, তিনিও রান করলেন দুরন্ত গতিতে।

২০০৭ সালের বিশ্বকাপে বার্মুডার বিরুদ্ধে ভারতীয় দল সর্বোচ্চ ৪১৩/৫ রানের ইনিংস গড়েছিল। এবার তিন রান কম হয়েছে। সেবার গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল রাহুল দ্রাবিড় ও গ্রেগ চ্যাপেল জুটি। এবার কী হবে, সময়ই বলবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সর্বাধিক স্কোর অস্ট্রেলিয়ার। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অজিরা। এবার ভারতীয় দলের পাশে বিশ্বরেকর্ড বসেও বসল না। তবুও শ্রেয়স,রাহুল, বিরাট,রোহিতদের অবদান কম নয়, হোক না বিপক্ষ দল নেদারল্যান্ডস।


```