Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১১৭! এশিয়ান কাপ জিতে কাতারের বড় উত্থান

এশিয়ান কাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে হারায় ভারতীয় দলের বড় অবনতি ঘটেছে। তারা ছিল ১০২ নম্বরে, তারা নেমে গিয়েছে ১১৭তম স্থানে।

ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১১৭! এশিয়ান কাপ জিতে কাতারের বড় উত্থান

শেষ আপডেট: 15 February 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান কাপের খেতাব জিতে কাতারের বড় উত্থান ঘটেছে ফিফা ক্রম তালিকায়। তারা গতবারও এশিয়া সেরা হয়েছিল। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করে কাতার চমকে দিয়েছিল সারা বিশ্বকে। তাদের ফুটবল পরিকাঠামোর উন্নতি ঘটেছে, দু’বার এশিয়া সেরা হওয়ার ঘটনাতেই পরিষ্কার হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত ক্রমতালিকায় কাতার ২১ ধাপ এগিয়ে ৫৮ থেকে উঠে এসেছে ৩৭ নম্বরে। ঘরের মাঠে ফাইনালে জর্ডনকে ৩-১ গোলে হারানো কাতারের পয়েন্ট বেড়ে হয়েছে ৯২.০৪।

কাতার এখন এশিয়ার দেশগুলোর মধ্যে উঠে এসেছে ৫ নম্বরে। তাদের ওপরে আছে অস্ট্রেলিয়া (২৩), দক্ষিণ কোরিয়া (২২), ইরান (২০) ও জাপান (১৮)।

এশিয়ান কাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে হারায় ভারতীয় দলের বড় অবনতি ঘটেছে। তারা ছিল ১০২ নম্বরে, তারা নেমে গিয়েছে ১১৭তম স্থানে। সুনীল ছেত্রীরা হয়তো সাফ কাপ ও আন্তঃ মহাদেশীয় কাপে জিততে পারেন, যেখানে এশিয়ার শক্তিধর দেশের মোকাবিলা করেন, সেই পরিস্থিতিতে তাদের পারফরম্যান্স হতশ্রী হয়।

ফিফার সাম্প্রতিক ক্রমতালিকায় শীর্ষ দশে থাকা দলগুলির কোনও বদল ঘটেনি। আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া তাদের স্থান ধরে রেখেছে।


```