Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

গিল ও জুরেলের দাপটে রোহিতদের মুখেই হাসি, ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারাল ভারত

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মার দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ৩-১ ব্যবধানে।

গিল ও জুরেলের দাপটে রোহিতদের মুখেই হাসি, ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারাল ভারত

শেষ আপডেট: 26 February 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: জোর লড়াই হল ধোনির ঘরের মাঠ রাঁচিতে। ভাবা গিয়েছিল জয়ের ১৯২ রান সহজে তুলে নেবে ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডও যে স্পিন সহায়ক উইকেটে লড়াই করবে, তার আন্দাজ দিয়েছিলেন তরুণ স্পিনার শোয়েব বশির। তিনি একটা সময় পরপর উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছিলেন। কিন্তু শুভমান গিল একটা দিক পড়ে থেকে আসল কাজ করতে সহায়তা করেছেন।

ভারত জিতে গেল ৫ উইকেটে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মার দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ৩-১ ব্যবধানে। ঘরের মাঠে ভারতকে হারানো সহজ নয়, সেটি আরও একবার বুঝতে পারলেন বেন স্টোকসরা।

ভারতের দুই ওপেনার দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন। অধিনায়ক রোহিত করেছেন ৮১ বলে ৫৫ রান, যার মধ্যে ছিল পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কা। পাশাপাশি চলতি সিরিজের নায়ক যশস্বী জয়সোয়াল করেছেন ৪৪ বলে ৩৭ রান, যার মধ্যে ছিল পাঁচটি কপিবুক স্টাইলের বাউন্ডারি।

গিল শেষমেশ করলেন ১২৪ বলে ৫২ রান, ইনিংসে রয়েছে দুটি ছক্কা। কোনও বাউন্ডারি নেই। জুরেল অপরাজিত থাকলেন ৭৭ বলে ৩৯ রানে, ইনিংসে মাত্র দুটি চার। দুই ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলে দলকে জয় এনে দিয়েছেন। 

রোহিতকে ফেরান হার্টলি ও যশস্বীকে আউট করেন রুট। তারপরেই ব্রিটিশ স্পিনার বশিরের ম্যাজিক স্পিন শুরু হয়ে যায়। তিনি একে একে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রজত পাতিদার (০), রবীন্দ্র জাদেজা (৪) ও সরফরাজ খান (০)। রজত এই সিরিজে পুরো ব্যর্থ, তাঁকে টানা সুযোগ দিয়েও লাভ কিছু হল না। তিনি টেস্ট খেলার ব্যাটার নন, বিশেষজ্ঞরাও তাই বলেছেন। সরফরাজ আচমকা চাপে পড়ে ছন্দ হারিয়েছেন।

রাঁচি টেস্টের নায়ক অবশ্যই ভারতের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। তিনি গত ইনিংসে ৯০ রানের ইনিংস না খেললে ভারতের এই জয়ের মঞ্চই তৈরি হতো না। তিনি জয়ের ভিত গড়েছেন। দ্বিতীয় ইনিংসেও গিলের সঙ্গে দারুণ একটি কার্যকরী ইনিংস খেলেছেন আগ্রার ২৩ বছরের উদীয়মান তারকা। যিনি ভারতীয় দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। কিপিং যতটা দক্ষতার সঙ্গে করেন, তেমনি ব্যাটেও রোহিতদের ভরসা দিয়েছেন। ঋদ্ধিমান সাহার অভাব এতদিন পরে মেটালেন জুরেল।

গিলের কথাও বিশেষভাবে বলতে হবে। রাজকোট টেস্ট থেকে শুরু হয়েছিল তাঁর বাদ পড়ার সম্ভাবনা নিয়ে। কারণ পূজারা ঘরোয়া ক্রিকেটে বহু রান করছেন। গিলকে বাদ দিয়ে পূজারাকে দলে আনার কথা বলেছিলেন। কিন্তু গিলের দাপটে রাঁচি টেস্ট ভারত জিতল অনায়াসেই। সঙ্গত করেন জুরেলও। গিলের হাফসেঞ্চুরিও এসেছে ধোনির মাঠে।


```