Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

বোর্ড সচিব জয় শাহের সঙ্গে আপনার এত ঝামেলা লাগে কেন? কী বললেন গম্ভীর

বোর্ড সচিব জয় শাহের সঙ্গে সম্পর্ক ভাল নয় গৌতম গম্ভীরের। এটি ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। এর আগে বারবার তাঁদের মধ্যে নানা সংঘাত লেগেছে।

বোর্ড সচিব জয় শাহের সঙ্গে আপনার এত ঝামেলা লাগে কেন? কী বললেন গম্ভীর

গৌতম গম্ভীর ও জয় শাহ।

শেষ আপডেট: 23 July 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: বোর্ড সচিব জয় শাহের সঙ্গে সম্পর্ক ভাল নয় গৌতম গম্ভীরের। এটি ভারতীয় ক্রিকেটে ওপেন সিক্রেট। এর আগে বারবার তাঁদের মধ্যে নানা সংঘাত লেগেছে। জয় কোনওদিন এই নিয়ে উচ্চবাচ্য না করলেও একতরফা বলে গিয়েছেন গম্ভীরই।

ভারতীয় দলের নয়া কোচ এর আগে বলেছিলেন, জয় ক্রিকেটের কী বোঝে! যাঁরা কোনওদিন ক্রিকেট খেলেননি, তাঁরাই ক্রিকেটের পদে বসে রয়েছেন। তাঁর কথার তির যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলের দিকে, সেটি না বললেও চলে।

শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে গম্ভীরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গম্ভীরকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে জয়ের এত সমস্যা হয় কেন? তিনি এগুলিকে নস্যাৎ করে জানিয়েছেন, ‘‘কে বলেছে জয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল নয়? আমাদের মধ্যে কোনও বিষয়ে মতান্তর হতে পারে, তার মানে এই নয় যে, আমাদের মধ্যে সম্পর্ক ভাল নয়। বরং ওঁর সঙ্গে আমার পুরনো সম্পর্ক, সবসময় ওঁর সঙ্গে আমার কথা হয়। যেগুলি রটছে, সবটাই বানানো।’’

এমনকী এও শোনা গিয়েছিল গম্ভীর ভারতের মূল কোচ নির্বাচিত হওয়ার পরে বাকি সাপোর্ট স্টাফদেরও তালিকা পাঠিয়েছিল বোর্ডের কাছে। তাও মানেননি জয়। তিনি শুধু কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে নিয়েছেন জাতীয় দলে। তাঁর সঙ্গে আবার রোহিতেরও দারুণ সম্পর্ক। অনেকেই মানছেন, গম্ভীর নয়, অভিষেকের বিষয়ে বোর্ডকে প্রথমে জানান রোহিতই।

শ্রীলঙ্কা সফরে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে ভারতের কোচ হিসেবে। রোহিতের সঙ্গে জুটি বেঁধে তিনি কাজ শুরু করবেন। ভারতীয় সিনিয়র দল তিনটি টি ২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে সিরিজে। টি ২০তে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর ওয়ান ডে দলের দায়িত্বে থাকবেন রোহিত শর্মাই। তিনি আমেরিকা থেকে ছুটি কমিয়ে দলের সঙ্গে যোগ শুক্রবারই।


```