Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আইপিএলের নিলামে 'কালো ঘোড়া' কারা, নজরে ৫ ক্রিকেটার

নিলাম থেকেই সেরা ক্রিকেটারদেরকে নিজেদের দলে নেওয়ার জন্য মুখিয়ে আছে ১০ ফ্র্যাঞ্চাইজি। ছোট বড় অনেক নামই বাজিমাত করতে পারে এবারের নিলামে।

আইপিএলের নিলামে 'কালো ঘোড়া' কারা, নজরে ৫ ক্রিকেটার

শেষ আপডেট: 18 December 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র একটা দিন। তারপরই দুবাইয়ে বসবে ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামের আসর। সেই নিলাম থেকেই সেরা ক্রিকেটারদেরকে নিজেদের দলে নেওয়ার জন্য মুখিয়ে আছে ১০ ফ্র্যাঞ্চাইজি। ছোট বড় অনেক নামই বাজিমাত করতে পারে এবারের নিলামে। 

১৯ ডিসেম্বর হল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর দিন। দলে যে সব জায়গায় খামতি আছে, সেইসব জায়গায় ক্রিকেটার নিয়ে ফাঁক পুরণের চেষ্টা করবেন টিম মালিকরা। কারা কারা এই নিলামে 'কালো ঘোড়া' হয়ে উঠতে পারেন? আলোচনায় রয়েছে ৫ ক্রিকেটারের নাম। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ৫ জনের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মধ্যে লড়াই চলতে পারে।

শাহরুখ খান: ২০২৩ সালের আইপিএলে এই ক্রিকেটার খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। তবে গত কয়েক মাস ঘরোয়া ক্রিকেটে তেমন ভাল রান পাননি শাহরুখ। সেইসব বিচার করেই তাঁকে ছেড়ে দেয় পাঞ্জাব। এই ক্রিকেটারের ইতিবাচক দিক হল, প্রয়োজনে বল হাতে উইকেট নিতে পারেন তিনি। সেই কথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিগুলো অঙ্ক কষছে। নিলামে শাহরুখের বেস প্রাইস ৪০ লাখ টাকা।

শাহরুখ খান

হর্শল প্যাটেল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এই ভারতীয় ক্রিকেটার ভাল পারফরম্যান্স করেছেন। বল হাতে যেমন উইকেট নিয়েছেন, তেমন লোয়ার অর্ডারে নেমে দলের জন্য রানও করেছেন। এবারের নিলামে তিনিও একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। তাঁর বেস প্রাইস ২ কোটি।

হর্শল প্যাটেল

মিচেল স্টার্ক: অস্ট্রেলিয়ার এই পেসার অলরাউন্ডারকে নিয়ে উৎসাহ দেখিয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। টি২০ ক্রিকেটে স্টার্কের ইকোনমি রেটও খুব ভাল। বল হাতে প্রথম দিকের ওভারগুলিতে বিপক্ষকে বিপাকে ফেলতে পারেন তিনি। প্রথম পাওয়ার প্লে-তে  উইকেটও নেওয়ার ক্ষমতা রয়েছে স্টার্কের। নিলামে তাঁর বেস প্রাইস দু'কোটি টাকা।

মিচেল স্টার্ক

ওয়ানিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে একজন কমপ্লিট টি২০ ক্রিকেটার বলা চলে। গত মরশুমে তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তবে হাসারাঙ্গাকে ছাড়তেও এক প্রকার বাধ্য হয় তারা। তবে শ্রীলঙ্কার অলরাউন্ডারকে নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে নিলামে, এমনই মনে করা হচ্ছে। এই নিলামে ওয়ানিন্দু হাসারাঙ্গার বেস প্রাইস দেড় কোটি টাকা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা

রাচীন রবীন্দ্র: সদ্য সমাপ্ত বিশ্বকাপে অন্যতম সেরা আবিষ্কার নিউজিল্যান্ডের এই তরুণ ক্রিকেটার। বিশ্বকাপে তিনি হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি। এছাড়াও বল হাতে উপহার দিয়েছেন একাধিক দুর্দান্ত স্পেল। এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য মুখিয়ে আছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

রাচীন রবীন্দ্র

```