Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

পাথর দিয়ে ফুটবল খেলা শুরু, ১৬ বছরে ৩৪ ট্রফি! বাবাকে নিয়ে গর্বের শেষ নেই ডি মারিয়ার মেয়ের

কোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগঘন বার্তা দিয়েছিলেন ডি মারিয়া।

পাথর দিয়ে ফুটবল খেলা শুরু, ১৬ বছরে ৩৪ ট্রফি! বাবাকে নিয়ে গর্বের শেষ নেই ডি মারিয়ার মেয়ের

মেয়ে মিয়ার সঙ্গে ডি মারিয়া

শেষ আপডেট: 17 July 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: আরও একবার কোপা আমেরিকা জিতে মাঠ ছেড়েছে মেসির আর্জেন্টিনা। এটাই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ হয়ে গেছে ডি মারিয়ার। বিশ্ব ফুটবল মহল এখন তাঁকে নিয়ে আলোচনায় মত্ত। আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাঁকে বেছে নিতে কেউ দ্বিধা বোধ করবে না। তাই বাবাকে নিয়ে গর্বের শেষ নেই মেয়ে মিয়ার। 

কোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগঘন বার্তা দিয়েছিলেন ডি মারিয়া। বলেছিলেন, ''এর থেকে ভাল কী হতে পারে। যে স্বপ্ন দেখেছিলাম তা পূরণ হয়েছে।'' তাঁর সতীর্থ লিওনেল মেসিরও মন ভাল নেই। কারণ প্রিয় বন্ধুকে যে আর খেলার মাঠে নিজের পাশে পাবেন না। কিন্তু তিনিও যে তাঁর জন্য ভীষণ গর্বিত তা ব্যাখ্যা করেছেন মেসি। 

ডি মারিয়ার বড় মেয়ে মিয়া অবশ্য একটু অতীতে ফিরে গেছে। বাবাকে নিয়ে সে ঠিক কতটা গর্বিত তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, ''রাস্তায় পাথর দিয়ে ফুটবল খেলা শুরু করেছিলে তুমি। আজ বিশ্বকাপ জিতেছো। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হয়েছো। তোমাকে নিয়ে যে আমি কতটা গর্বিত সেটা বোঝানোর মতো ক্ষমতা বা শব্দ কোনওটাই আমার নেই।'' মিয়ার কথায়, ভবিষ্যতে তাঁর বাবা যে সিদ্ধান্তই নিক না কেন, সে পাশে থাকবে। 

মিয়া আরও লিখেছে, ''১৬ বছরের একটা অধ্যায় শেষ হল। আজ তোমার বিশ্বকাপ সহ ট্রফির সংখ্যা ৩৪! তোমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু তুমি সব সময় স্রোতের বিপরীতে গিয়ে লড়াই করেছো আর সাফল্য পেয়েছো। আমি জানি অনেকের কাছে তুমি নায়ক বা ঈশ্বর নও। কিন্তু আমার কাছে তুমিই বিশ্বের সেরা বাবা ও ফুটবলার।'' ডি মারিয়ার ১১ বছরের মেয়ের এই বার্তা অনেকের মন ছুঁয়ে গেছে।  

২০০৮ সালে অলিম্পিকে একসঙ্গে খেলেছিলেন ডি মারিয়া এবং লিওনেল মেসি। জিতেছিলেন সোনা। ২০২৪ সালে কোপা আমেরিকাও তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকল। দেশের জার্সিতে এই দুই তারকা ঠিক খেলতে পারেন না এমন দাবি অনেকেই করেছিলেন। কিন্তু শেষ ৫ বছরে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে তাতে মেসি এবং ডি মারিয়ার কৃতিত্ব কখনই অস্বীকার করা যাবে না। 


```