Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পাশে পরিবার না থাকলে আরও চাপে পড়বেন বিরাট, বিসিসিআইয়ের ফরমানকে দুষলেন ব্র্যাড হগ

সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্টে অতিথি হয়ে এসে বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটের দুর্গতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন হগ।

পাশে পরিবার না থাকলে আরও চাপে পড়বেন বিরাট, বিসিসিআইয়ের ফরমানকে দুষলেন ব্র্যাড হগ

ব্র্যাড হগ ও কোহলি

শেষ আপডেট: 24 January 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ থেকে ২০১৭-র মধ্যে যখন ক্রিকেটের মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছিলেন বিরাট কোহলি, তখনও তিনি বিয়ে করেননি। পারিবারিক দায়বদ্ধতার ঝামেলা ছিল না। তাই ক্রিকেটের তিন ফরম্যাটেই ছন্দে ছিলেন। এখন মাঠের খেলা ছাড়াও মাঠের বাইরে তাঁর অনেক রকমের দায়দায়িত্ব রয়েছে। যার ছাপ কোহলির পারফরম্যান্সেও পড়েছে। ভারতের তারকা ক্রিকেটারের ধুঁকতে থাকা ফর্ম নিয়ে এমনই তত্ত্ব দিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাড হগ।

সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্টে অতিথি হয়ে এসে বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেটের দুর্গতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন হগ। সেখানেই কোহলির অফ ফর্মের বিষয়ে বলতে গিয়ে তিনি পরিবার নিয়ে ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জানান, বিসিসিআইয়ের সাম্প্রতিক ১০ দফা দাবি ঘিরে যে শোরগোল উঠেছে, তা কোহলির ফর্মকে আরও অতলে নিয়ে যেতে পারে।

ব্র্যাড হগ বলেন, ‘বিসিসিআই যে নয়া নিয়ম লাগু করা নিয়ে চিন্তাভাবনা করছে, সেটা বাস্তবায়িত হলে কোহলি আরও চাপে পড়ে যাবেন। কারণ, ওই নতুন নিয়মে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে যাওয়া নিয়ে অনেক বাঁধাবাঁধি রয়েছে। সেক্ষেত্রে পরিবার-জীবন ও মাঠের পারফরম্যান্সের মধ্যে তালমিল রাখতে বেগ পেতে হতে পারে কোহলিকে।‘

এই সূত্রে বিসিসিআইয়ের নতুন রীতি নিয়েও ভারতের ক্রিকেট বোর্ডকে বিঁধেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার। হগের মতে, ভারত বছরে যতগুলো সফর করে, বিদেশে ম্যাচ খেলে, তাতে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রীদের থাকাটা সমস্যার তো নয়ই, বরং এটাই হওয়া উচিত। পাশাপাশি তিনি এও জানান যে, বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের ভরাডুবির কারণ খেলোয়াড়দের পরিবার নয়, বরং, গৌতম গম্ভীরের তৈরি করা সংস্কৃতি, যা গোটা ড্রেসিং রুমকে বিষিয়ে দিয়েছে।


```