Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

শেষ সময়ে জোড়া গোলে জয় ব্রাজিলের, আটকে গেলেন মেসিরা

দ্য ওয়াল ব্যুরো: প্রাক বিশ্বকাপ (World Cup) পর্বে ব্রাজিল (Brazil) দারুণ ছন্দে। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে গোল হজম করলেও শেষ সময়ে জোড়া গোল করে জিতে গিয়েছে ৩-১ ব্যবধানে। এই ম্যাচে খেলেননি নেমার, তাঁর কার্ড সমস্যা ছিল। চলতি বিশ্বকাপ বাছাইয়

শেষ সময়ে জোড়া গোলে জয় ব্রাজিলের, আটকে গেলেন মেসিরা

শেষ আপডেট: 8 October 2021 14:08

দ্য ওয়াল ব্যুরো: প্রাক বিশ্বকাপ (World Cup) পর্বে ব্রাজিল (Brazil) দারুণ ছন্দে। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে গোল হজম করলেও শেষ সময়ে জোড়া গোল করে জিতে গিয়েছে ৩-১ ব্যবধানে। এই ম্যাচে খেলেননি নেমার, তাঁর কার্ড সমস্যা ছিল। চলতি বিশ্বকাপ বাছাইয়ে টানা ন’টি ম্যাচে জয় পেল ব্রাজিল। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে আট পয়েন্ট পিছনে। তারা ড্র করেছে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচে মাত্র ১১ মিনিটের মধ্যেই গোল হজম করে ব্রাজিল। সোতেলদো এগিয়ে দেওয়া ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে দারুণ এক হেডারে দলকে এগিয়ে দেন দলের একমাত্র স্ট্রাইকার এরিক রামিরেজ। শুরুতেই গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ৭১ মিনিটের সময় আরও এক ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে স্বস্তি ফেরে ব্রাজিল ডাগআউটে। রাফিনহার বাঁকানো কর্নার থেকে দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন মার্কুইনহোস। এবার আর অফসাইডের পতাকা তোলার সুযোগ ছিল না, সমতা ফেরে ম্যাচে। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল হজম করে ভেনেজুয়েলা। ডি-বক্সের মধ্যে গাবিগোল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ হাতছাড়া করেননি গাবিগোল। ফলে পাঁচ মিনিট বাকি থাকতে লিড পায় ব্রাজিল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। অতিরিক্ত সময়ে  ব্রাজিলের তৃতীয় গোলটি করেন অ্যান্টনিও স্যান্টোস। এদিকে, অন্য ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের মাঠে খেলতে গিয়ে ফিনিশিং ব্যর্থতায় ভুগেছে। খেলা শেষ হয়েছে গোলশূন্যভাবে। অথচ এস্তাদিও ডিফেন্সেরো দেল চাকোতে একচ্ছত্র আধিপত্যই ছিল লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছিলেন তাঁরা। গোলের জন্য ১৪টি শট নিয়েছিল দল, কিন্তু গোলের দেখা মেলেনি। এই ড্রয়ের পরেও অবশ্য দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ন’ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। প্যারাগুয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে।

```