Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

Ajinkya Rahane KKR: আইপিএল অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের রেকর্ড কেমন? দেখুন রিপোর্ট কার্ড

আইপিএল মেগা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

Ajinkya Rahane KKR: আইপিএল অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের রেকর্ড কেমন? দেখুন রিপোর্ট কার্ড

কলকাতা নাইট রাইডার্সের নয়া অধিনায়ক অজিঙ্কা রাহানে

শেষ আপডেট: 14 March 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। পাশাপাশি এই বছর আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। এই টুর্নামেন্টে রাহানে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। নিজের দলের হয়ে বেশ কয়েকটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি।

কিন্তু, আসন্ন মরশুমে তাঁর উপর অধিনায়কত্বের চাপও থাকবে। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই রাহানে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন। ইতিমধ্যে তাঁকে কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অজিঙ্কা রাহানে কিন্তু আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছেন। আইপিএল টুর্নামেন্টে রাহানে এখনও পর্যন্ত ২৫ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। এরমধ্যে মাত্র ৯ ম্যাচে তিনি জয়লাভ করেন। বাকি ১৬ ম্যাচে তাঁর দল হেরে গিয়েছে। একজন অধিনায়ক হিসেবে তিনি ২৪ ইনিংসে ২৫-এর সামান্য বেশি ব্যাটিং গড় এবং ১২২.২২ স্ট্রাইক রেটে মোট ৫৮৩ রান করেছেন। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। অধিনায়ক হিসেবে রাহানে সর্বাধিক ৭০ রান করেছেন।

২০২৫ আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে তিনবার আইপিএল খেতাব জয় করেছে। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে তারা ট্রফি জিতেছে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার।

তবে আইপিএল মেগা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর ফ্র্যাঞ্চাইজি। সেই ফাঁকা সিংহাসনে এবার অজিঙ্কা রাহানেকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে রাহানের রেকর্ড একেবারে ভালো নয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে এই অভিজ্ঞ ক্রিকেটার বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। দলের জয়ের পিছনে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল মরশুমে রাহানে কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।


```