Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

BREAKING: কোন্নগরে আইপিএলের বেটিং চক্র, গ্রেফতার ৭

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতেই কলকাতায় বড় বেটিং চক্রের পান্ডাদের গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এবার বেটিং চক্র ধরা পড়ল হুগলিতে। উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর থেকে সাত জনকে গ্রেফতার করেছে হুগলি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্নগরে এ

BREAKING: কোন্নগরে আইপিএলের বেটিং চক্র, গ্রেফতার ৭

শেষ আপডেট: 28 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতেই কলকাতায় বড় বেটিং চক্রের পান্ডাদের গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এবার বেটিং চক্র ধরা পড়ল হুগলিতে। উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর থেকে সাত জনকে গ্রেফতার করেছে হুগলি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন্নগরে একটি ঘর ভাড়া নিয়ে এই চক্র চলছিল। ধৃতদের থেকে নগদ এক লক্ষ ২৫ হাজার টাকা, ১২টি মোবাইল ও বেশ কয়েকটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কোন্নগরে অপারেশন চালায় হুগলি পুলিশ ও উত্তরপাড়া থানার বিশেষ ফোর্স। তারপরই বেটিং চক্রের মাথাদের গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই জাল কতদূর বিস্তৃত, আর কারা রয়েছে এসবই এখন জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। স্থানীয় বাসিন্দাদের কাছে গোপন সূত্রে খবর পাওয়ার পর হুগলির কোন্নগরের ধর্মডাঙা এলাকায় তল্লাশি চালায় উত্তরপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে বেটিং চলছিল। গত বৃহস্পতিবার রাতে খবর পেয়ে কলকাতার বেশ কয়েকটি হোটেল ও বাড়িতে হানা দেন গোয়েন্দারা। পার্ক স্ট্রিট–সহ বেশ কয়েকটি জায়গা থেকে মোট ৯ জনকে বেআইনি বেটিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একটি গাড়ি–সহ নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আইপিএল চলাকলীন প্রতিনিয়ত এমন অভিযান চলবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে এবার আইপিএল হচ্ছে সুদূর আরব আমিরশাহীতে। কিন্তু তাতে কী! দেশের মাটিতে রমরমিয়ে চলছে বেটিং।

```