Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বারাসতের জাগ্রত বড় কালী, খালি হাতে নাকি ফেরেন না ভক্তরা! শোনা যায় নানা অলৌকিক কাহিনিও

ভক্তদের বিশ্বাস অটুট। অলৌকিক ঘটনার উদাহরণও প্রচুর, এইভাবেই প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয় বারাসতের লরি স্ট্যান্ডের শ্রী শ্রী বড় কালী মন্দিরে।

বারাসতের জাগ্রত বড় কালী, খালি হাতে নাকি ফেরেন না ভক্তরা! শোনা যায় নানা অলৌকিক কাহিনিও

ছবি এবং গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত
প্রিয়া ধর

শেষ আপডেট: 16 October 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর প্রসঙ্গ উঠলেই বারাসতের নাম আসবেই। এখানকার বড় কালী মন্দিরও (Barasat Boro Kali) ভক্তদের মধ্যে জনপ্রিয়। কালীপুজোর (Kali Puja 2025) সময়ে দূর-দূরান্ত থেকে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য আসেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন। তাঁদের বিশ্বাস, দেবী খালি হাতে কাউকে ফিরিয়ে দেবেন না। এছাড়াও নানান অলৌকিক ঘটনার উদাহরণও রয়েছে।

বারাসত লরি স্ট্যান্ডের বড় কালী মন্দিরে মানত করলে নাকি ভক্তদের আশা পূর্ণ হয়। এখানে দেবী অনেক জাগ্রত, এই বিশ্বাসেই বছরের পর বছর বহু ভক্তের ঢল নামে এই মন্দিরে।

কী কী অলৌকিক ঘটনা ঘটেছে, দ্য ওয়ালের মুখোমুখি হয়ে বললেন বড় কালী মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি। তিনি বলেন, "২০১০ সাল থেকে এই মন্দিরে নিত্যপুজো করি। দীপান্বিতা অমাবস্যায় মায়ের পুজো হয়। বহু মানুষ এখানে আসে। দণ্ডি কাটা থেকে শুরু করে রক্তদান, পুষ্পাঞ্জলি-সবই হয়।" যোগ করেন, "ভুক্তরা বলেন, মা কাউকে নিরাশ করে না, হাত ভরে দেন।"

 

পুরনো কিছু এমন সত্য ঘটনার কথাও তুলে ধরেন যা হয়তো সহজে বিশ্বাস করা যাবে না। বিদ্যাধর ঠাকুরমশাই বলেন, "অনেক বছর আগে একজন ভদ্রমহিলা, বারাসতের বাসিন্দা নন। তাঁর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, প্রচুর ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। একদিন এই মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে মন্দিরের সামনে এসে প্রার্থনা করে যান। তিনি বলে গেছিলেন, 'আমার ছেলেকে রোগমুক্ত করলে আমি তোমার কাছে আসব।' এরপর ছেলেকে নিয়ে বাইরে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার বলে দেন যে আপনার ছেলে তো ঠিকই আছে। তারপরের দিনই সেখান থেকে ফিরে এই মন্দিরে আসেন তিনি।"

নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন ওই পুরোহিত। তিনি বলেন, "এমন নানা ঘটনা যেগুলি হয়তো কখনও হওয়ারই নয়, মা-কে বলায় সেগুলি হয়ে গেছে।"

বারাসত বড় স্ট্যান্ডের বড় কালী মন্দিরের ইতিহাস

২০২৫ সালে এই কালীপুজো ৮৪ বছরে পদার্পণ করবে। প্রতি বছর দেবীর মাটির মূর্তি তৈরি করে পুজো হত। ২০১১ সালে মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো শুরু হয়।

ভোগে থাকে খিচুড়ি, পাঁচ মিশেলি তরকারি, চাটনি- সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হয় সবকিছু। এই মন্দিরে বড় কালীকে আমিষ ভোগ দেওয়া হয় না।

আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ২ টো ৫৭ মিনিটে অমাবস্যা লাগবে। রাত ৮টা থেকে পুজো শুরু হবে। পুষ্পাঞ্জলি শুরু হবে রাত ১১টার পর থেকে।

পুজোর শেষে শুরু হয় রক্তদান। যাঁরা মানসিক করেন তাঁরাই বুক চিড়ে রক্ত দেন। পুজো শুরুর সময়ে অনেকেই দণ্ডি কাটেন। এই বছর রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত দণ্ডি কাটা চলবে, জানিয়েছেন বিদ্যাধর পুরোহিত।

ভক্তদের বিশ্বাস অটুট। অলৌকিক ঘটনার উদাহরণও প্রচুর, এইভাবেই প্রতিবছর প্রচুর মানুষের সমাগম হয় বারাসতের লরি স্ট্যান্ডের শ্রী শ্রী বড় কালী মন্দিরে।


```