তপ্ত রোদে বা ভিড়ের মধ্যে বাস-ট্রেনের যাত্রা, ঘাম আর ধুলো- সব মিলিয়ে আমাদের ত্বক ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই পকেট থেকে একটি ওয়েট টিস্যু (Wet Tissue) বের করে মুখ মুছে নেন, যা সাময়িক সেই ক্লান্তি দূর করে।
.jpg.webp)
ওয়েট টিস্যু কতটা নিরাপদ!
শেষ আপডেট: 6 April 2026 16:52
দ্য ওয়াল ব্যুরো: তপ্ত রোদে বা ভিড়ের মধ্যে বাস-ট্রেনের যাত্রা, ঘাম আর ধুলো- সব মিলিয়ে আমাদের ত্বক ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই পকেট থেকে একটি ওয়েট টিস্যু (Wet Tissue) বের করে মুখ মুছে নেন, যা সাময়িক সেই ক্লান্তি দূর করে। কিন্তু এই আরাম কি আপনার ত্বকের জন্য নিরাপদ?
.jpg)
বাজারের যে কোনও ওয়েট টিস্যু ধীরে ধীরে ত্বকের ক্ষতি করতে পারে। ভুল জিনিস ব্যবহার করলে নরম ত্বকে র্যাশ, জ্বালা বা অ্যালার্জি দেখা দিতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখার জন্য সতর্কভাবে টিস্যু বেছে নেওয়া জরুরি।
.jpg)
ওয়েট টিস্যুর প্যাকেটের গায়ে ‘অ্যালকোহল ফ্রি’ লেখা আছে কি দেখে নিন। অ্যালকোহল, প্যারাবেন বা সালফেট যুক্ত টিস্যু ত্বক রুক্ষ ও তামাটে করতে পারে। সংবেদনশীল ত্বকের (Sensitive Skin) জন্য ‘ফ্রেগন্যান্স ফ্রি’ বা সুগন্ধিহীন টিস্যু বেছে নেওয়াই ভাল।
.jpg)
অ্যালোভেরা, ভিটামিন সি বা হাইলুরোনিক অ্যাসিড যুক্ত টিস্যু ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখে।
.jpg)
নতুন ব্র্যান্ড ব্যবহারের আগে হাত বা মুখের ছোট অংশে পরীক্ষা করুন। যদি জ্বালা বা অস্বস্তি হয়, ব্যবহার এড়িয়ে চলুন। টিস্যুটি ত্বকের স্বাভাবিক pH স্তর রক্ষা করছে কি না দেখুন।
.jpg)
গবেষণায় দেখা গেছে, ঘাম আর ধুলো দীর্ঘক্ষণ ত্বকে থাকলে ব্রণ এবং অন্যান্য সমস্যা বাড়ে। ওয়েট টিস্যু কার্যকর হলেও এর রাসায়নিক উপাদান সম্পর্কে সচেতন থাকা আবশ্যক। সতেজতা বজায় রাখতে হলে ত্বকের লাবণ্য হারানো এড়াতে সঠিক পণ্য বেছে নেওয়াই শ্রেয়।