
ত্বকের যত্নে অভিনেত্রীদের ঘরোয়া টোটকা
শেষ আপডেট: 8 April 2026 15:56
দ্য ওয়াল ব্যুরো: সিলভার স্ক্রিনে সবসময় নিখুঁত দেখাতে হয় নায়িকাদের (Actress Skin care)। সৌন্দর্য যেন তাঁদের পেশারই অংশ। তাই শীত গ্রীষ্ম, বর্ষা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিয়মিত যত্ন নেওয়াও তাঁদের অভ্যাস। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্টের পাশাপাশি ঘরোয়া টোটকাও মেনে চলেন। দেখে নিন বলিউডের তিন জনপ্রিয় নায়িকার প্রিয় ঘরোয়া রুটিন।

কম মেকআপের মধ্যেও আলিয়ার ত্বক সবসময় উজ্জ্বল দেখায়। এর পেছনে সম্পূর্ণ ঘরোয়া যত্নই তাঁর ভরসা।
.jpeg)
মুলতানি মাটি, অ্যালোভেরা, গোলাপ জল দিয়ে বানানো ফেসপ্যাক ব্যবহার করেন আলিয়া। এই প্যাক ওপেন পোরসের সমস্যা কমায়, ত্বকের অতিরিক্ত তেলভাব কমায় এবং টানটানভাব ধরে রাখতে সাহায্য করে।
.jpeg)
৪৩ ছুঁয়েও প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামার যেন বয়স মানতেই চায় না। কাজের ব্যস্ততার মাঝেও প্রিয়াঙ্কা সময় বের করেন ত্বকের জন্য। আধুনিক স্কিন ট্রিটমেন্ট তো আছেই, তবে ঘরোয়া পদ্ধতির উপর তাঁর ভরসা কম নয়।
.jpeg)
দই ও ওটসের গুঁড়ো, এক চিমটে হলুদ গোলাপ জল কিংবা দইয়ের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নেন প্রিয়াঙ্কা। সপ্তাহে দু থেকে তিনদিন এটি মুখে লাগান। এই মিশ্রণ ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখে এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায়।
.jpeg)
৫২ বছর বয়সে মালাইকার গ্ল্যামার চোখ ধাঁধিয়ে দেয়। বয়স যেন তাঁর থেকে উল্টোদিকে হাঁটে। ঘরোয়া টোটকা এই চিরতরুণ লুকের অন্যতম রহস্য।
.jpeg)
কফি পাউডার, ব্রাউন সুগার, নারকেল তেল দিয়ে বাড়িতে একটি স্ক্রাব বানান মালাইকা। এই মিশ্রণ মুখে আলতো করে মাসাজ করে উষ্ণ জলে ধুয়ে ফেলেন তিনি। স্ক্রাবটি মৃতকোষ সরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে।