ভিড় এড়িয়ে কাশ্মীর ঘুরতে চাইলে এই ৬ অজানা উপত্যকা হতে পারে সেরা পছন্দ। প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্যে ভরা এই ভ্যালিগুলি এখনও পর্যটকদের নজরের বাইরে।

কাশ্মীর
শেষ আপডেট: 20 March 2026 14:35
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর মানেই লেক আর মেঠো প্রান্তর—এই ধারণা ভেঙে দিচ্ছে একঝাঁক অচেনা উপত্যকা (Hidden Valleys)। ভিড় এড়িয়ে একটু অন্য পথে হাঁটলেই মিলবে সময়ের ছোঁয়া না-লাগা প্রকৃতি, শান্ত গ্রাম আর ছবির মতো দৃশ্য।ভিড় এড়িয়ে কাশ্মীর ঘুরতে চাইলে এই ৬ অজানা উপত্যকা হতে পারে সেরা পছন্দ। প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্যে ভরা এই ভ্যালিগুলি এখনও পর্যটকদের নজরের বাইরে।

পর্যটকদের ভিড়ভাট্টা থেকে দূরে এই উপত্যকাগুলি (Valleys) এক অন্য কাশ্মীরের গল্প বলে। বরফে ঢাকা পর্বত (Snowy Peaks), নির্জন জঙ্গল (Forests) আর স্বচ্ছ নদীর (Clear Rivers) মাঝে লুকিয়ে রয়েছে এই সব জায়গা, যেখানে প্রকৃতির সৌন্দর্য এখনও অক্ষত।

গুরেজ ভ্যালি (Gurez Valley) এই তালিকার প্রথমেই। হাব্বা খাতুন পর্বতমালার (Habba Khatoon Range) কোলে অবস্থিত এই উপত্যকার বুক চিরে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী (Kishanganga River)। শ্রীনগর থেকে অনেকটা দূরে, এখানকার ডার্ড-শিনা সংস্কৃতি (Dard-Shina Culture) এখনও অটুট, যা ভ্রমণকে শুধু প্রাকৃতিক নয়, সাংস্কৃতিক অভিজ্ঞতাও দেয়।

আরও এক রত্ন ওয়ারওয়ান ভ্যালি (Warwan Valley)। হিমালয়ের (Himalayan) উঁচু প্রাচীর আর সবুজ আলপাইন তৃণভূমি (Alpine Meadows)-ঘেরা এই উপত্যকা এখনও পর্যটকদের কাছে প্রায় অচেনা। স্বচ্ছ ঝরনা, কাঠের ঘর আর নিস্তব্ধ পরিবেশ—সব মিলিয়ে এটি ট্রেকিং (Trekking) আর নিঃসঙ্গতা খোঁজার আদর্শ জায়গা।

উত্তর কাশ্মীরের (North Kashmir) বাঙ্গুস ভ্যালি (Bangus Valley) যেন সবুজ কার্পেটের মতো বিস্তৃত। চারপাশে পাহাড়ি ঢাল, মাঝখানে বিশাল মেঠো প্রান্তর—প্রকৃতিপ্রেমীদের (Nature Lovers) কাছে এক স্বর্গ। এখানে ধীর গতিতে ভ্রমণ (Slow Travel), পিকনিক বা ফটোগ্রাফির (Photography) জন্য আদর্শ পরিবেশ।

লোলাব ভ্যালি (Lolab Valley), যাকে বলা হয় ‘ল্যান্ড অফ লাভ অ্যান্ড বিউটি’ (Land of Love and Beauty), এক শান্ত গ্রামীণ ছবি। ফলের বাগান (Orchards), ঝরনা (Springs) আর ধানখেত (Paddy Fields) মিলিয়ে যেন এক পোস্টকার্ড। স্থানীয় মানুষদের আন্তরিকতা এই জায়গার বিশেষ আকর্ষণ।

গুরেজের পরেই রয়েছে তুলাইল ভ্যালি (Tulail Valley), যা যেন অন্য এক জগৎ। পাহাড়ি ঢালে কাঠের বাড়ি, আর সামনে বয়ে চলা নদী—এখানে সময় যেন ধীরে চলে। এই পথে যাত্রাটাই (Journey) হয়ে ওঠে অ্যাডভেঞ্চার।

সবশেষে ডাকসুম ভ্যালি (Daksum Valley)-ঘন চিরসবুজ জঙ্গলে (Evergreen Forests) ঢাকা এই অঞ্চল শান্তির ঠিকানা। ঠান্ডা হাওয়া, পাথুরে ঝরনা আর নিরিবিলি পরিবেশ (Trails) ভ্রমণপিপাসুদের দেয় এক অন্যরকম শান্তি।