শীতমাখা শহরে বড়দিনের জমাটি ভোজ, পেটপুজোর নিমন্ত্রণ দিচ্ছে পার্কস্ট্রিটের সেরা পাঁচ
১৯৫৬ সাল থেকে কলকাতার ঐতিহ্যকে আজও একইভাবে ধরে রেখেছে এই রেস্তোরাঁ। কন্টিনেন্টাল, ইটালিয়ান, ইউরোপিয়ান, নর্থ ইন্ডিয়ান বা মোঘলাই যা চাইবেন তাই পাবেন এখানে। চিকেন কর্ডন ব্লু, দ্য সিজলারস এবং পর্ক কাটলেট অবশ্যই খেয়ে দেখতে হবে।
শেষ আপডেট: 14 December 2023 15:09
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির বার মাসে তেরো পার্বন। আর সব পার্বনেই জুড়ে থাকে খাদ্য-পর্ব। সামনেই বড়দিন এবং বড়দিনেও চাই একটা জমাটি ভোজ। আপনি যদি সেদিন পার্ক স্ট্রিট চত্বরেই ঘোরাফেরা করেন তাহলে আপনার জন্যে রইল সেরা ৫ রেস্তোরাঁর সন্ধান।
