Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

৬০ পেরিয়েও ফিটনেসে টেক্কা দেন নবীনদের! কীভাবে এই বয়সেও 'চিরতরুণ' অনিল কাপুর?

অনিল কাপুর

শেষ আপডেট: 1 April 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'চিরতরুণ' অনিল কাপুর (Anil Kapoor) যেন বয়স মানতেই নারাজ। আজও চুলে তেমন পাক ধরেনি, এনার্জি আগের মতোই টগবগে- আর এর পুরো কৃতিত্ব তাঁর শৃঙ্খলাবদ্ধ লাইফস্টাইল। ৭০-এর কাছাকাছি এসেও কীভাবে নিজেকে ফিট রেখেছেন অভিনেতা।

১ / ৫
প্রতিদিনই ভোরে ওঠেন অনিল। দিনের শুরু হয় ১০ মিনিট কার্ডিও দিয়ে। তাঁর মতে, সকাল সকাল শরীর কাজ চালু করলেই সারাদিনই এনার্জি বজায় থাকে। সপ্তাহে ৩ দিন জিম ও ৩ দিন আউটডোর ওয়ার্কআউট। তিন দিন নিয়ম করে জিমে যান। বাকি দিনগুলোতে তিনি খোলা হাওয়া বা উন্মুক্ত জায়গায় ব্যায়াম করেন। জগিং, সাইক্লিং, লাইট কার্ডিও- সবই তাঁর রোজকার রুটিন।

২ / ৫
তিনি প্রতিদিন কিছু সময় সাইকেল চালান। নিয়মিত যোগা ও মেডিটেশনও করেন, যা তাঁকে মানসিকভাবে শান্ত ও ফোকাসড রাখে। অভিনেতার মতে, তিনি সবসময় এমন ফিট থাকেন যে চরিত্র অনুযায়ী চেহারা বদলাতে সময় খুব কমই লাগে। মাঝে মাঝে হেয়ারকাট বা ছোটখাটো লুক পরিবর্তন করলেই চলে।

৩ / ৫
অনিল কপুরের ডায়েট রুটিন: ধূমপান-মদ্যপান থেকে দূরে থাকেন। চিনি, ভাজা খাবার ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন। এগুলো তাঁর ডায়েটে প্রায় নেই বললেই চলে। দিনের শুরু এক বোতল জল দিয়ে।

৪ / ৫
এরপরই ভারী, পুষ্টিকর ব্রেকফাস্ট: প্রোটিন-সমৃদ্ধ স্যান্ডউইচ, স্মুদি-ওটস। দুপুরে হালকা খাবার, সেদ্ধ ব্রকলি তাঁর লাঞ্চে থাকে নিয়মিত। রাতে স্যালাড, মাঝে মাঝে ব্রাউন রাইস। রাতে মূলত লাইট খাবারই খান তিনি।

৫ / ৫
শৃঙ্খলা, ডায়েট বান্ধব জীবনযাপন, নিয়মিত ব্যায়াম আর মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়ার ফলেই প্রায় ৭০ বছর বয়সেও অনিল কাপুর একদম প্রাণবন্ত, এনার্জেটিক এবং বলিউডের ‘চিরতরুণ’।

```