Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

লুকিয়ে লুকিয়ে বিয়ে করলেন মহম্মদ সামি আর সানিয়া মির্জা? ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

মহম্মদ সামির বৈবাহিক জীবনও খুব একটা সুখের হয়নি।

লুকিয়ে লুকিয়ে বিয়ে করলেন মহম্মদ সামি আর সানিয়া মির্জা? ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

মহম্মদ সামি এবং সানিয়া মির্জার বিকৃত ছবি

শেষ আপডেট: 2 January 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো : দিন দিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিজ্ঞান প্রযুক্তির 'অভিশাপে' বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। ক্ষণস্থায়ী আনন্দের কারণে এমন এমন ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিতর্কের ঝড়।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা বিয়ে করেছেন। প্রথম ঝলকে ছবিটা দেখলে অবশ্যই ভিরমি খেতে হবে। কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায়, ছবিটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ছবি দেখে কিছু মানুষ যেমন আনন্দ পাচ্ছেন, তেমনই দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে মজা করার জন্য সমালোচনার ঝড় বইতেও শুরু করেছে।

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন দেশের এই দুই তারকা খেলোয়াড়। ২০২৪ সালের জুন মাসে তো এমনও রটেছিল যে সানিয়া এবং সামি নাকি বিয়েও করে ফেলেছেন। যদিও সানিয়ার বাবা ইমরান মির্জা গোটা ঘটনাটিকে 'গুঞ্জন' বলে উড়িয়ে দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, সেই সম্পর্কও ভেঙে গিয়েছে। আপাতত ছেলে ইজহান মালিক মির্জাকে নিয়েই থাকেন তিনি।

অন্যদিকে, মহম্মদ সামির বৈবাহিক জীবনও খুব একটা সুখের হয়নি। ২০১৮ সাল থেকে সামির সঙ্গে আর ঘর সংসার করেননি হাসিন জাহান। টিম ইন্ডিয়ার এই তারকা পেসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন। এরমধ্যে ছিল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গড়াপেটার অভিযোগও। তবে একটাও অভিযোগ ধোপে টেকেনি। এরপর থেকেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। যদিও তাঁদের বিবাহবিচ্ছেদ এখনও পর্যন্ত হয়নি। 


```