Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

আম্পায়ারের সঙ্গে তর্ক, বড় শাস্তি হতে পারে আলকারাজের

ম্যাচের বিরতি চলাকালীন আম্পায়ার গ্রেগ অ্যালেনসওয়ার্থ আলকারাজকে তাঁর জলের বোতলের লোগো ঢেকে দিতে বলেন। 

আম্পায়ারের সঙ্গে তর্ক, বড় শাস্তি হতে পারে আলকারাজের

কার্লোস আলকারাজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 August 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: ইতালির লুকা নার্ডিকে ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে সিনসিনাটি ওপেনের (Cincinnati Open) শেষ ষোলোয় উঠেছেন বিশ্বের দুই নম্বর কার্লোস আলকারাজ (Cincinnati Open)। কিন্তু ম্যাচ চলাকালীন এই স্প্যানিশ তারকা এমন কাণ্ড ঘটিয়েছেন, যার কাছে ম্লান হয়ে গিয়েছে তাঁর স্ট্রেট সেটে জয়। ম্যাচের বিরতির সময় আম্পায়ারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় (Argument with umpire) জড়িয়ে পড়েন আলকারাজ, এর ফলে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানা গিয়েছে। এমনকি হতে পারে জরিমানাও। 

ম্যাচের বিরতি চলাকালীন আম্পায়ার গ্রেগ অ্যালেনসওয়ার্থ আলকারাজকে তাঁর জলের বোতলের লোগো ঢেকে দিতে বলেন। গ্রেগ বলেন, টি টুর্নামেন্টের স্পনসরশিপ চুক্তির পরিপন্থী। আমাদের এরকমটাই বলা হয়েছে।” কিন্তু স্প্যানিশ তারকা আম্পায়ারের নির্দেশ মানতে চাননি এবং তীব্র তর্ক শুরু করেন। সেই সঙ্গে তিনি লোগোটি না ঢেকে একই জলের বোতল ব্যবহার করতে থাকেন। সেই সঙ্গে ক্রুদ্ধ আলকারাজ আম্পায়ারকে বলেন, আমার এতে কোনও দোষ ছিল না। যখন আমার দোষে বিষয়টি ঘটেনি, তখন আমাকে কেন ঢেকে রাখতে হবে? এটা তোমার (আম্পায়ার) দোষ, তুমি বলছো আমাকে এখন ঢেকে রাখতে হবে? না, আমি ঢেকে রাখব না।

যদিও আয়োজকরা এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে জানা গিয়েছে এই বিতর্কের ফলে আলকারাজ বড় জরিমানার ঝুঁকিতে রয়েছেন

এই ঘটনা অবশ্য তাঁর পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলেনি। বিশ্বের দুনম্বর তারকা মাত্র ২৭ মিনিটের মধ্যে ফার্স্ট সেটের প্রথম ১৪ পয়েন্টের মধ্যে ১৩টি জিতে নেন। তবে, দ্বিতীয় সেটে তিনি কিছুটা লড়াইয়ের সম্মুখীন হন। একসময় তিনি পিছিয়ে পড়েন ২-৪ ব্যবধানে। এরপর টানা চারটি গেম জিতে ম্যাচটি শেষ করেন। শেষ আটে আলকারাজের প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ।

জয়ের পরআলকারাজ অবশ্য এই বিতর্ক নিয়ে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, আমি এই নিয়ে ভাবছি না। বরং পারফরম্যান্সের উপর জোর দিতে চাই। আমি মনে করি এই ম্যাচটি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমার জন্য সেরা ছিল। আমি পরের ম্যাচের জন্য শক্তি সঞ্চয় করতে শুরু করে দিয়েছি।” 


```