Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বিপুল সোনার মালিক! ইলন মাস্ক নন, ইনিই পৃথিবীর ধনীতম ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো: বলুন দেখি, পৃথিবীর ধনীতম ব্যক্তি (richest person) কে? এর উত্তরে প্রায় সকলেরই মনে যাঁর নাম আসবে, তিনি হলেন টেসলা, স্পেস এক্স এবং তালিকায় নবতম সংযোজন টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Musk)। এছাড়া আমাজন-কর্তা জেফ বেজোস, কিংবা

বিপুল সোনার মালিক! ইলন মাস্ক নন, ইনিই পৃথিবীর ধনীতম ব্যক্তি

শেষ আপডেট: 21 November 2022 01:37

দ্য ওয়াল ব্যুরো: বলুন দেখি, পৃথিবীর ধনীতম ব্যক্তি (richest person) কে? এর উত্তরে প্রায় সকলেরই মনে যাঁর নাম আসবে, তিনি হলেন টেসলা, স্পেস এক্স এবং তালিকায় নবতম সংযোজন টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Musk)। এছাড়া আমাজন-কর্তা জেফ বেজোস, কিংবা ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের কথাও মাথায় আসতে পারে অনেকের। কিন্তু জানেন কি, এগুলির একটাও সঠিক উত্তর নয়?

হ্যাঁ, ঠিকই পড়েছেন। আসলে পৃথিবীর ধনীতম ব্যক্তির কথা শুনলেই আমাদের মাথায় আসে বর্তমান সময়ের অর্থাৎ জীবিত ব্যক্তিদের কথা। কিন্তু জানেন কি, মধ্যযুগে এমন মানুষও ছিলেন এই পৃথিবীতে, যাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানের তাবড় ধনকুবেরের সম্পত্তির চেয়েও বেশি। তাই, এই প্রশ্নের সঠিক উত্তর হল, মানসা মুসা (Mansa Musa)।

মানসা মুসা ছিলেন মধ্যযুগে মালির সম্রাট। খ্রিস্টপূর্ব ১২৮০ সাল থেকে ১৩৩৭ সাল পর্যন্ত পৃথিবীতে ছিলেন তিনি। এইটুকু সময়ই বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন মুসা। নাইজেরিয়া থেকে সেনেগাল উপকূলের সুবিশাল অঞ্চলের অধিকারী ছিলেন মুসা। বিশ্বের ধনকুবেরদের মোট সম্পত্তির হিসেব রাখে, এমন একটি ম্যাগাজিনের হিসেব অনুযায়ী, বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হিসেব করলে আজ পর্যন্ত পৃথিবীর সেরা ধনকুবেরদের তালিকায় সবার উপরেই থাকবে মুসার নাম।

হিসেব অনুযায়ী, তাঁর সম্পত্তির মোট পরিমাণ বর্তমানের হিসেব অনুযায়ী ৪০০ বিলিয়ন ডলার, যেখানে ইলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। জেফ বেজোস এবং মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৭১ এবং ১১৮ বিলিয়ন ডলার।

মুসার খ্যাতির অন্যতম কারণ হল তাঁর মক্কা ভ্রমণের কাহিনী। ১৩২৪ খ্রিস্টপূর্বাব্দে ৬ হাজার ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে ইসলামের পবিত্র তীর্থস্থান মক্কায় পৌঁছেছিলেন মুসা। তাঁর সঙ্গে ছিল ১২ হাজার দাস এবং শ-খানেক উট। প্রত্যেকটি উটের পিঠে ছিল ১০০ কেজি করে মহামূল্যবান রত্ন এবং ধাতু। বিপুল পরিমাণ সোনার অধিকারী ছিলেন মুসা। জীবদ্দশায় অজস্র মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন তিনি।ইতিহাসবিদদের মতে, মানবসভ্যতার ইতিহাসে সর্বকালের সেরা ধনী হয়ে রয়ে যাবেন মুসাই।

কিম কার্দাশিয়ানের ব্র্যান্ডের ব্রা পরে ক্ষতিগ্রস্ত স্তন, মার্কিন মডেলের বিরুদ্ধে আদালতে ক্রেতা


```