Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

পৈতে পরে প্রসাদের পসরা সাজিয়ে বসেছেন বিরাট কোহলি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কিছু কিছু ক্ষেত্রে একটি মানুষকে দেখেই তৎক্ষণাৎ বলে দেওয়া যায় তার প্রকৃতির মূল ধরনকে। তবে সব ক্ষেত্রে সম্ভব নয়। আপনার পর্যবেক্ষণ যত নিখুঁত হবে ততই আপনি মানুষটির সম্পর্কে সঠিক ধারণায় পৌঁছতে পারবেন।

পৈতে পরে প্রসাদের পসরা সাজিয়ে বসেছেন বিরাট কোহলি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

অবিকল যেন বিরাট

শেষ আপডেট: 7 June 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: বিচিত্র এই পৃথিবীতে মানুষের কর্মকাণ্ডের প্রকৃতির ওপর নির্ভর করে তার ভাগ্যের গতিপথ। কর্মের ধরন ও প্রকৃতি বলে দেয় তার ভাগ্যের উন্নতি বা অবনতির লেখচিত্র। কিন্তু যত ক্ষণ আমরা একজন মানুষের সঙ্গে পরিচিত না হচ্ছি, তত ক্ষণ জানতে পারি না তার ভাগ্যের কাহিনি।

কিছু কিছু ক্ষেত্রে একটি মানুষকে দেখেই তৎক্ষণাৎ বলে দেওয়া যায় তার প্রকৃতির মূল ধরনকে। তবে সব ক্ষেত্রে সম্ভব নয়। আপনার পর্যবেক্ষণ যত নিখুঁত হবে ততই আপনি মানুষটির সম্পর্কে সঠিক ধারণায় পৌঁছতে পারবেন।

কিন্তু যখনই দুই অনাত্মীয়দের মধ্যে মুখশ্রী অনেকাংশে মিলে যায়, এমনকি বিরল ক্ষেত্রে ‘কার্বন কপি’র মতো ‘প্রতিরূপ’ দেখা যায়, তখনই মনে ধাঁধা লাগে। জানতে ইচ্ছে করে প্রকৃতির কোন খেয়ালে এমনটা সম্ভব হল?

আইপিএল (IPL 2025) শেষ হয়েছে ক’দিন হল। দীর্ঘ ১৮ বছর পর কাপ পেয়েছে আরসিবি তথা বিরাটরা। সেই ফাঁকে নাকি খেলা ছেড়ে প্রসাদ বিলি করেছেন ‘বিরাট কোহলি’ (Virat Kohli)! তাও আবার খালি গায়ে, পৈতে পরে! এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ওড়িশার ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরের (Anant Basudev Mandir) একটি ভিডিওই যত আলোচনার কেন্দ্রবিন্দু। যেখানে দেখা যাচ্ছে, একজন মন্দিরে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ করছেন। যাঁর চেহারার সঙ্গে সাংঘাতিক মিল বিরাটের।

'সুনীল দ্য ক্রিকেটার' নামে একজন তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মাটির হাঁড়ির পসরা সাজিয়ে প্রসাদ বিতরণ এক ব্যক্তি। পরনে ধুতি। মুখ ভর্তি প্রশস্ত গোঁফ আর দাঁড়ি। অবিকল বিরাটের মতো দেখতে।

আর সেই ভিডিও দেখেই বলাবলি হচ্ছে, ‘বোঝো কাণ্ড, এ যে বিরাট। ’ কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘ওই দেখো, ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে ভোগ বিতরণ করছেন বিরাট। বিরাট ব্যাপার স্যাপার’।

বিশেষজ্ঞরা এহেন ‘লুক অ্যালাইক’ বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তাঁদের বক্তব্য, মুখশ্রী গঠনে এই হুবহু মিলের কারণ হল একাধিক জিন। কয়েক লক্ষ মিউটেশনের কারসাজিই তালগোল পাকিয়ে দিচ্ছে একজন পৈতে পরিহিত মন্দিরের ভোগ বিতরণকারী মানুষের সঙ্গে কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে।


```