Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ধুলো উড়িয়ে ঝড়ের বেগে দৌড়ল চিতা, শিকার ধরেই মুহূর্তের মধ্যে স্থির! অবাক নেটপাড়া

দ্য ওয়াল ব্যুরো: ক্ষিপ্রতা আর নমনীয়তার প্রতীক চিতা (Cheetah)। যেমন তার শক্তি তেমনই তার গতি (Speed)। তিন সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতি ছুঁতে পারে ভয়ংকর সুন্দর এই প্রাণী। টুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও (Viral v

ধুলো উড়িয়ে ঝড়ের বেগে দৌড়ল চিতা, শিকার ধরেই মুহূর্তের মধ্যে স্থির! অবাক নেটপাড়া

শেষ আপডেট: 6 March 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো: ক্ষিপ্রতা আর নমনীয়তার প্রতীক চিতা (Cheetah)। যেমন তার শক্তি তেমনই তার গতি (Speed)। তিন সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতি ছুঁতে পারে ভয়ংকর সুন্দর এই প্রাণী। টুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও (Viral video) যেখানে দেখা যাচ্ছে, একটি শিকারি চিতা তার সম্পূর্ণ শক্তি দিয়ে ছুটছে শিকারের পিছনে।

ভিডিওটি টুইটারে শেয়ার করা হয় একটি অ্যাকাউন্ট থেকে। যার ক্যাপশনে লেখা কথার অর্থ 'গতি ও শক্তি'। ১৭ সেকেন্ডের সেই ভিডিও ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে টুইটারে। ভিডিওতে দেখা যাচ্ছে অত দ্রুততার সঙ্গে দৌড়ানোর পরেই শিকারকে ধরে ফেলে মুহূর্তের মধ্যে বসে পরে এক জায়গায়। বিস্ময়করভাবে তার শরীর চোখের পলকে সম্পূর্ণ নিশ্চল হয়ে যায়।

https://twitter.com/Solocuriosos_1/status/1632110180312686593?s=20

চিতার এই আশ্চর্যজনক ক্ষমতা দেখে হতবাক সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছে, চিতার চেহারার গড়ন এবং মাংসপেশীর গঠনের জন্যই এই প্রাণীটির এমন দুর্দান্ত গতি ও ক্ষিপ্রতা। প্রাণীবিদদের মতে, চিতা শিকারে বেরোয় সকাল বা মাঝ দুপুরে। কারণ সেই সময় অপেক্ষাকৃত নির্জন থাকে। তাছাড়াও এই সময়ই ছোট খাটো প্রাণীরা জল ও খাদ্যের খোঁজে বেরোয়।

ভালবাসাকে সম্প্রীতির ফ্রেমে বাঁধালেন মুসলিম যুগল, হইহই করে বিয়ে সারলেন হিন্দু মন্দিরে


```