
শেষ আপডেট: 8 August 2022 08:03
দ্য ওয়াল ব্যুরো: আজ তার বিদায় সংবর্ধনা (Farewell ceremony)। তাকে সংবর্ধনা দিতে হজির পুলিশের একাধিক আধিকারিক। কার্পেট বিছানো রাস্তা দিয়ে হুড খোলা গাড়িতে করে যাচ্ছে সে। তার উপর ঝরে পড়ছে পুষ্প বৃষ্টি। এত বছর পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করেছে সে। আজ তার কাজ থেকে ছুটি। সে একটা কুকুর, পুলিশ কুকুর (Police Dog)।
কুকুরের বিদায়ী সম্বর্ধনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একেবারে সাজ সাজ রব। সম্মানের সঙ্গে বিদায় জানানো হচ্ছে কুকুরটিকে। পুলিশরা টানছেন গাড়িতে বাঁধা দঁড়ি। গাড়িতে রাজার মত বসে আছে কুকুরটি। তাকে ঘিরে অজস্র মানুষ। বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল চেন্নাই বিমানবন্দরে।
পুলিশ বাহিনীতে পুলিশের সঙ্গে দাপটের সঙ্গে থাকে কুকুররাও। অনেক বড় বড় অপারেশন কুকুর ব্যতীত করায় সম্ভব হয় না। তাই এই সম্মান তাঁদের প্রাপ্য।
পুলিশ বাহিনীতে কাজ করার জন্য রীতিমত প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। তারাও নেজেদের তৈরি করে পুলিশের সঙ্গে কাজ করার জন্য। বিশ্বাস এবং বুদ্ধি, এই দুইয়ের সংমিশ্রণে কুকুরের জুরি মেলা ভার। সঙ্গে রয়েছে কুকুরের তীক্ষ ঘ্রাণশক্তি। তাই কুকুরই পুলিশের সবচেয়ে পছন্দের।
লোহিত সাগরের নীচে মৃত্যুর হাতছানি! কী আছে সেই গা ছমছমে উপত্যকায়