Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

'ভাইয়া লাইটার হ্যায়?' প্যারাগ্লাইডিং করতে করতে 'মিড-এয়ার ডেলিভারি' অভিযাত্রীর, দেখুন ভিডিও

ভিডিও শেয়ার হল জস্টেল নামের একটি অ্যাকাউন্ট থেকে। বর্তমানে ভাইরাল। 

'ভাইয়া লাইটার হ্যায়?' প্যারাগ্লাইডিং করতে করতে 'মিড-এয়ার ডেলিভারি' অভিযাত্রীর, দেখুন ভিডিও

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 12 January 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় প্যারাগ্লাইডিং করতে করতে এক অদ্ভুত আবদার মেটালেন ব্যক্তি। ভিডিও শেয়ার হল জস্টেল নামের একটি অ্যাকাউন্ট থেকে। বর্তমানে ভাইরাল। 

কী ছিল সেই ভিডিও-তে?  

এক ব্যক্তি প্যারাগ্লাইডিং করছেন। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ভেসে বেড়াচ্ছেন চারিদিকে। নীচ থেকে হঠাৎ একজন তাঁর থেকে লাইটার চাইলেন। 'ভাইয়া লাইটার হ্যায়?' লাইটার দিতে প্যারাসুট নামালেন। লাইটার দিলেন।

কাজ সেরে লাইটারটি ফেরত দিয়ে দিলেন ব্যক্তি। লাইটারটি নিয়ে তিনি আবার উড়ে গেলেন। এই ভিডিওটি শেয়ার হওয়ার পরই কমেন্ট আসতে শুরু করে। মজার ছলে বহু নেটিজেন নানা মন্তব্য করেন। অনেকে লেখেন, এটা জেপ্টোর বেটা টেস্টিং। একজন লেখেন, কীভাবে ধূপপান একজনের সঙ্গে আরেকজনকে জুড়ে দেয়। 

আরেকজন আবার লেখেন, 'পরী মানেই ডানা থাকবে এমন নয়, কেউ প্যারাগ্লাইডিংও করতে পারেন।' 

একজন তাঁর নৈপুন্যের প্রশংসা করেন কমেন্টে সেকশনে। লেখেন, 'দারুণ ব্যাপার! এমনভাবে লাইটার দিলেন যে মাটিতে নামতেও হল না। দারুণ মনের মানুষ।' 

অনেকেই এই ভিডিও দেখে মিড-এয়ার ডেলিভারির কনসেপ্ট পান। লেখেনও সেকথা। প্যারাগ্লাইডিং যিনি করছিলেন, তার পরিচয় পাওয়া যায়নি। ভিডিও দেখে অনেকেই তাঁর পরিচয় জানতে চেয়েছেন।


```