Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

কেএফসি-র ফ্রায়েড চিকেন ফ্লেভার টুথপেস্টে! মুহূর্তেই সোল্ড আউট, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, কেএফসি সম্প্রতি এমন এক টুথপেস্ট বাজারে এনেছে যার স্বাদ একেবারে তাদের ফ্রায়েড চিকেনের মতো।

কেএফসি-র ফ্রায়েড চিকেন ফ্লেভার টুথপেস্টে! মুহূর্তেই সোল্ড আউট, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 10 April 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: একজন খাদ্যপ্রেমীকে তার প্রিয় খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে, 'কেন্টাকি ফ্রায়েড চিকেন' বা কেএফসির নাম তালিকায় থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু সেই ফ্রায়েড চিকেনের স্বাদ যদি দাঁত মাজার টুথপেস্টে পাওয়া যায়, তাহলে কেমন হয়! এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদন বলছে, কেএফসি সম্প্রতি এমন এক টুথপেস্ট বাজারে এনেছে যার স্বাদ একেবারে তাদের ফ্রায়েড চিকেনের মতো। সংস্থার দাবি, এই টুথপেস্ট তৈরি হয়েছে কেএফসির ১১টি হেবস ও মশলার গোপন রেসিপি অনুযায়ী। এটা দেখে একজন টুথপেস্টটি ব্যবহারও করে ফেলেন। তাঁর রিয়্যাকশন ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে। ভিডিওতে তিনি গোটা বিষয়টিকে বর্ণনা করে লিখেছেন 'সবচেয়ে আজব জিনিস।'

View this post on Instagram

A post shared by Kyle Krueger (@kylekruegerr)

কাইল ক্রুগার নামের ওই ব্যক্তি ইনস্টাগ্রামের একটি পোস্টের ক্যাপশনে লেখেন, 'কেএফসি সত্যিই ফ্রায়েড চিকেন-ফ্লেভার টুথপেস্ট তৈরি করেছে। আর হ্যাঁ—আমি সেটা দিয়েই দাঁত মাজলাম।' তিনি টুথপেস্ট এবং একটি ইলেকট্রিক টুথব্রাশ কেএফসির একটি বালতি আকৃতির প্যাকেজ থেকে বের করেন। ব্রাশের গায়ে কলোনেল স্যান্ডার্স ও কেএফসির লোগো। হাসতে হাসতেই তিনি বলেন, 'আমি এখন কেএফসি ফ্রায়েড চিকেন ফ্লেভার টুথপেস্ট পেয়েছি। আশা করি এর স্বাদও তেমনই হবে।'

কিন্তু ব্যবহার করার পরে, কাইলের মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যায়, অভিজ্ঞতা মোটেও ভাল নয়। তিনি বলেন, 'মুখের মধ্যে একধরনের তেলের স্বাদ থেকে যাচ্ছে।'

এই টুথপেস্টটি কেএফসি এবং ওরাল কেয়ার ব্র্যান্ড হিসমাইলের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে, বাজারে এসেছে সীমিত সময়ের জন্য। এক বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, 'গরম, রসালো কেএফসি অরিজিনাল চিকেনে কামড় বসানোর মতো, এই টুথপেস্টটাও লোভনীয়। আপনার দাঁতকে মুরগির স্বাদে মুড়ে দেবে সঙ্গে মুখ ও দাঁত পরিষ্কার ও সতেজ রাখবে।'

মজার বিষয় হল, ভারতীয় টাকায় ১,১১৮ টাকার এই টুথপেস্ট মঙ্গলবার সকালেই সোল্ড আউট হয়ে যায়।


```