Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

খানাখন্দে ভর্তি রাস্তায় জমেছে জল, প্রতিবাদে কাদায় গড়াগড়ি খেলেন যুবক!

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা (road) জোড়া খানাখন্দ (potholes)। টানা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে রাস্তার অবস্থা। সেসব ঠিক করার দিকে নজরই দেয় না প্রশাসন। প্রতিবাদ (protest) জানাতে তাই অভিনব পন্থা বেছে নিলেন কর্নাটকের (Karnataka) সমাজকর্মী (social wor

খানাখন্দে ভর্তি রাস্তায় জমেছে জল, প্রতিবাদে কাদায় গড়াগড়ি খেলেন যুবক!

শেষ আপডেট: 15 September 2022 11:44

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা (road) জোড়া খানাখন্দ (potholes)। টানা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে রাস্তার অবস্থা। সেসব ঠিক করার দিকে নজরই দেয় না প্রশাসন। প্রতিবাদ (protest) জানাতে তাই অভিনব পন্থা বেছে নিলেন কর্নাটকের (Karnataka) সমাজকর্মী (social worker)। জল-কাদায় ভরা সেই রাস্তাতেই গড়াগড়ি খেয়ে (rolls on road) খারাপ রাস্তার বিরুদ্ধে নিজের প্রতিবাদ নথিভুক্ত করলেন তিনি।

ঘটনাটি ঘটেছে বুধবার উদুপির একটি রাস্তায়। জানা গেছে, ওই যুবকের নাম নিত্যানন্দ ওলাকাডু। জল-কাদায় ভরা রাস্তায় তাঁর গড়াগড়ি খাওয়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৯ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরে রাস্তায় বেশ কয়েকবার গড়াগড়ি খাচ্ছেন ওলাকাডু। তারপরে তিনি চিৎ হয়ে ওই রাস্তার উপরেই শুয়ে পড়েন।

https://twitter.com/ANI/status/1570202656014233601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570202656014233601%7Ctwgr%5Edf4459387a71fca18b8765c798ef2a7c771e3939%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwatch-karnataka-man-rolls-on-road-to-protest-against-potholes-3345938

জানা গেছে, ওলাকাডুর এই প্রতিবাদের পদ্ধতিকে বলা হয় 'উরুলু সেভে'। সমাজের মঙ্গলার্থে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন মন্দির চত্বরে ঈশ্বরের উদ্দেশ্যে এভাবেই গড়াগড়ি খেয়ে প্রার্থনা জানাতে দেখা যায় অনেককে।

রাস্তায় খানাখন্দ ও গর্তের কারণে পরদিনই দেশে একটা বড় সংখ্যায় দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় বহু মানুষের। পরিবহন মন্ত্রকের গত মাসের একটি রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাস্তার গর্তের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সারা দেশে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬২৬ জন। তারপরেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, রাস্তার বেহাল দশা নিয়ে উদাসীন প্রশাসন। নিত্যানন্দের এই অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তা আদৌ সরকারের নজরে পড়ে কিনা সেটাই এখন দেখার।

চপের পর এবার চা-ঝালমুড়ি, বিকল্প কর্মসংস্থানে জোর দিলেন মুখ্যমন্ত্রী


```