Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

'কিছু না করেই' নাকি দিনে কয়েক লক্ষ টাকা আয় করেন ইনফ্লুয়েন্সার! শুনেই চটে গেল নেটপাড়া

সারাদিন বিছানায় শুধুমাত্র শুয়ে থেকে নাকি এই টাকা আয় করেছেন তিনি। 

'কিছু না করেই' নাকি দিনে কয়েক লক্ষ টাকা আয় করেন ইনফ্লুয়েন্সার! শুনেই চটে গেল নেটপাড়া

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 February 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: কিছু না করেই একদিনে ৩৫ লক্ষ টাকা কামাচ্ছেন চিনের ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করলেন তিনি। দেখে তাজ্জব নেটপাড়া। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, এমনও হয়। কীভাবে হয়। 

চিনের অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার গু শিসি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা ৫০ লক্ষের কাছাকাছি। সম্প্রতি লাইভে এসে তিনি দাবি করেনস দিন ৩ লক্ষ ইউয়ান তাঁর আয়। দাবি, সারাদিন বিছানায় শুধুমাত্র শুয়ে থেকে নাকি এই টাকা আয় করেছেন তিনি। 

তাঁর এমন কথা ও দাবি শুনে অনেকেই ব্যাঙ্গ করতে শুরু করেন। সমালোচনায় ভরে যায় তাঁর পোস্ট। ইনফ্লুয়েন্সারের দাবি, যত তাঁর সমালোচনা মানুষ করবে, তাঁকে দেখে মন্তব্য করবে, তত তাঁর আয় বাড়বে। মাসে নয় একেক দিনে লাফিয়ে বাড়ছে রোজগার।

এই ধরনের অদ্ভুত কাজ বা দাবি তিনি আগেও করেছিলেন। সমালোচনার মুখে পড়েছেন, তাও নতুন নয়। একবার শিরোনামে উঠে এসেছিলেন টেবিল টেনিস বল গিলে ফেলার জন্য। নাম জড়ায় অশ্লীল কন্টেন্ট ছড়ানোর ঘটনাতেও। অ্যাকাউন্টের রিচ বাড়াতে তিনি নাকি লাইভ স্ট্রিমে স্নান করেন। যেখানে নিজের নিতম্ব ধুয়েছিলেন সকলের সামনে। এছাড়াও ১৫ বছর বয়সে মারামারি করে জেলে গিয়েছিলেন তিনি। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছয় মাসে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।

শেষ কয়েক বছর ধরে আয় নিয়ে সকলের সামনে কথা বলা শুরু করেন। সেসব ভিডিও বহু মানুষ দেখেন ফলে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার সর্বত্র। কখনও লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিলা কেনার কথা বলে শিরোনামে এসেছেন। কখনও আবার বিলাসবহুল জীবনযাপনের কথা বলে। 

সমালোচনা হলেও তাঁর অবশ্য দাবি, 'আমি চুরি করিনি, ডাকাতিও করিনি। আমাদের সমস্ত আয় কঠোর পরিশ্রমের ফল। আমি বলেছিলাম যে আমি কিছুই করিনি সারাদিন, সেটা শুধুই সমালোচকদের রাগানোর জন্য। সত্যিই কি আমি কিছু না করেই আয় করতে পারি?'

এসব মন্তব্য করলেও নেটিজেনরা সমানভাবে ধিক্কার করেন। ক্ষোভ প্রকাশও করেন অনেকে।


```