Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

Post-poll Violence: ডিজির নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভর্ৎসনা পুলিশকে

বিচারপতির পর্যবেক্ষণ, 'একমাত্র রাজ্য যেখানে ভোট পরবর্তী এই ধরনের হিংসার ঘটনা ঘটেছে। মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয় নিয়ে আদালত চুপ করে বসে থাকতে পারে না।'

Post-poll Violence: ডিজির নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভর্ৎসনা পুলিশকে

কলকাতা হাইকোর্ট।

শেষ আপডেট: 6 June 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটতেই রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ। মারধর, বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না- এই অভিযোগ উঠেছিল আগেই। এবার এ বিষয়ে স্বত: প্রণোদিতভাবে মামলা রুজু করল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় বৃহস্পতিবার রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি কৌশিক চন্দ্র। 

বিচারপতির পর্যবেক্ষণ, 'একমাত্র রাজ্য যেখানে ভোট পরবর্তী এই ধরনের হিংসার ঘটনা ঘটেছে। মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয় নিয়ে আদালত চুপ করে বসে থাকতে পারে না।'

এরপরই রাজ্য পুলিশের ডিজির নজরদারিতে পুলিশকে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তের নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র।

আদালত জানিয়েছে, পুলিশ যে এফআইআর করবে তা রাজ্যে পুলিশের ওয়েবসাইটে দিতে হবে।  যাতে পুলিশের পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল হতে পারেন।

কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে যৌথভাবে অপারেশনের নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, রাজ্যের কোন কোন জেলায় কী কী অভিযোগ জমা পড়েছে? কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তথ্য প্রমাণ আদালতে জমা দিতে হবে। অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কোনও ভেদাভেদ না করার জন্য পুলিশকে সতর্ক করেন বিচারপতি।

বিচারপতির কথায়, 'মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।'

আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্য পুলিশের ডিজিকে আলাদা করে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


```