Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

মমতার ভবিষ্যদ্বাণী মিলে গেল , 'বাঁকুড়ায় অরূপ জিতবে, আর বিষ্ণুপুরটা...'

কী বলেছিলেন তৃণমূল নেত্রী?

মমতার ভবিষ্যদ্বাণী মিলে গেল , 'বাঁকুড়ায় অরূপ জিতবে, আর বিষ্ণুপুরটা...'

মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল।

শেষ আপডেট: 6 June 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী প্রচারে গিয়ে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

গত ২০ মে ওন্দার নিকুঞ্জি মাঠে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আমি শুনেছি, বাঁকুড়ায় অরূপ জিতবে, আর বিষ্ণুপুর সিটটাও জিতব যদি ওন্দার মানুষ ভোটটা দেন। আর যদি ভোট না দেন, তাহলে আমি দুঃখ পাব।"

মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায়, মমতার আশঙ্কাই সত্যি হল। বাঁকুড়ায় বিজেপির বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে প্রায় ৩৩ হাজার ভোটে অরূপ চক্রবর্তী হারিয়ে দিলেও বিষ্ণুপুর আসনটি এবারও তৃণমূলের কাছে অধরাই রয়ে গেল।

সুজাতাকে ৫ হাজার ৭৬৭ ভোটে হারিয়ে এবারেও বিষ্ণুপুর থেকে জিতেছেন বিজেপির সৌমিত্র খাঁ।

বিধানসভা ভিত্তিক ফলাফল খতিয়ে দেখতে গিয়ে তৃণমূল নেতারা দেখেন ওন্দা নিয়ে ২০ মে নির্বাচনী সভা থেকে মমতা যা আশঙ্কা প্রকাশ করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। 

ওন্দা থেকে সৌমিত্র পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯৪টি ভোট। সেখানে সুজাতার প্রাপ্ত ভোট ৯৮ হাজার ৯৫৪টি। অর্থাৎ ওন্দা থেকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে লিড পেয়েছেন সৌমিত্র।

বস্তুত মঙ্গলবার গণনার শুরু থেকে থেকেই বিষ্ণুপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। সাপলুডোর মতো কখনও সৌমিত্র, কখনও সুজাতা এগিয়ে গিয়েছেন। রি-কাউন্টিংও হয়। রাত দশটা নাগাদ চূড়ান্ত ফলাফলে অবশ্য সৌমিত্র জয়ী হন। তাঁর জয়ের ব্যবধান  ৫ হাজার ৫৬৭ ভোট। লোকসভা ভোটের নিরিখে যা কিছুই নয়। এবং ওন্দার ওই পঞ্চাশ হাজার লিড শেষ পর্যন্ত সৌমিত্রর জয় নিশ্চিত করেছে, যে আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মমতা। 

 প্রসঙ্গত শেষ দফা ভোটের পর বিভিন্ন সমীক্ষক সংস্থার রিপোর্ট বাংলায় তৃণমূলের চেয়ে বিজেপিকে এগিয়ে রেখেছিল। যা নিয়ে গত রবিবার কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বলেছিলেন, "গত আড়াই মাস রাস্তায় রয়েছি। মানুষের চোখ আমি দেখেছি। এরকম ফল হতেই পারে না। এটা মিডিয়া পোল নয়, মোদী পোল।"

মঙ্গলবার গণনা শুরুর কিছু পর থেকে স্পষ্ট হতে শুরু করে, মিডিয়ার সমীক্ষা নয় মমতার দাবি সত্য হতে চলেছে। দিনের শেষে দেখা যায় ৪২ টির মধ্যে ২৯ টিতে জয়ী হয়েছে তৃণমূল।


```