Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

শুরু হল চতুর্থ দফার ভোটপর্ব, সকাল থেকে ভিড় রাজ্যের বুথগুলিতে

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ।

শুরু হল চতুর্থ দফার ভোটপর্ব, সকাল থেকে ভিড় রাজ্যের বুথগুলিতে

রাজ্যে আট কেন্দ্রে চতুর্থ দফার ভোট শুরু

শেষ আপডেট: 13 May 2024 07:23

দ্য ওয়াল ব্যুরো: সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল-বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।

চতুর্থ দফায় বাংলার কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন। এই পর্বে যে সব হেভিওয়েট প্রার্থীদের দিকে সকলের নজর রয়েছে তাঁরা হলেন, অখিলেশ যাদব, আসাদউদ্দিন ওয়েইসি, গিরিরাজ সিং, অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, অমৃতা রায়, মহুয়া মৈত্র। ভোটের আগে ইতিমধ্যেই বহরমপুর থেকে একাধিক অশান্তির ঘটনার খবর সামনে এসেছে। 

চতুর্থ দফার ভোটে আটটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ কোটি, ৪৫ লক্ষ। এর মধ্যে বহরমপুর ১৭ লক্ষ ৮৩  হাজার ৭৮, কৃষ্ণনগরে ১৭ লক্ষ ৫৪ হাজার ৩৭৭ জন, রাণাঘাট ১৮ লক্ষ ৭১ হাজার ৯১০ জন, বর্ধমান-দুর্গাপুর-১৩ লক্ষ ৮ হাজার ৬৭২ জন, বর্ধমান পূর্ব-১৭ লক্ষ ৯৯ হাজার ১২১ জন, আসানসোল- ১৭ লক্ষ ৭০ হাজার ২৮১ জন, বোলপুর-১৮ লক্ষ ৩৯ হাজার ২৩৪ জন, বীরভূম- ১৮ লক্ষ ৫৭  হাজার ২২ জন ভোটার রয়েছে। চতুর্থ দফার ভোটে আটটি কেন্দ্রে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বর্ধমান পূর্বে। সেখানে মোট ১৫২ কোম্পানি বাহিনী থাকবে।

এদিকে ভোটের ঠিক আগের রাতেই বাংলায় খুনের ঘটনা ঘটে। কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমার আঘাতে খুন হলেন এক তৃণমূল ব্যক্তি। রবিবার রাতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হয় বলে অভিযোগ৷ ঘটনায় একজন জখম হয়েছেন। 

 বাংলার আট কেন্দ্র ছাড়া সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে নির্বাচন। অন্ধ্রপ্রদেশের ২৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু ও কাশ্মীরের ১ আসনের নির্বাচন হবে এই পর্বে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চতুর্থ দফাতেই লোকসভার ভোটের ফল কী হবে, তার অর্ধেক ধারণা তৈরি হয়ে যাবে। 


```